banglarmukul
২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাছাকাছি

আলেয়া মান্নান

আবার আসবো কাছাকাছি,
হয়তো বলা হবে— ভালোবাসি।
কোথাও হারিয়ে যাওয়ার আগে,
চলো দুজনে কিছু গল্প বুনে নিই।
আঁধার নামার পূর্বক্ষণেই,
এসো, গোটা কতক প্রদীপ জ্বেলে নিই।

বসবে যখন মুখোমুখি রাত,
হাতের ওপর রবে দুটো হাত।
কথার স্তূপে যদি হানে আঘাত,
তার আগেই মিটিয়ে নেব সংঘাত।

যতই বলবে নেই— ‘তুমি’,
ততই শোনাব— ‘আছি আমি’।
দূরত্ব বাড়ার আশঙ্কার আগেই ভাবছি,
নিবিড় হয়ে আসবো কাছাকাছি।

এক বুক দুঃখ নিয়ে একা,
আমায় ছেড়ে যাবে কোথায়?
খানিকটা কষ্ট পাওয়ার আগে,
চলো আনন্দটুকু ভাগ করি দুজনায়।

এই তো জীবন, হলুদ পাতার রঙ,
ঝরে পড়ে আচমকা হাওয়ায়।
তার চেয়ে এসো জড়িয়ে ধরি,
স্মৃতিরা জমুক যুগল ছায়ায়।
চলতে পারি যেন পাশাপাশি,
আবার আসবো কাছাকাছি।

চেষ্টা করতে মানা কিসে!
যদি থাকতে পারি পরস্পরের পাশে।
তুমি কি জানো না? প্রচেষ্টায় ভাগ্যও বদলায়,
মরণেও বাঁচি, কাঁদি কিংবা হাসি,
তবুও তো থাকা যায়— খুব কাছাকাছি।

 

কবির পরিচিতি
আলেয়া মান্নান,

যার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম মোসাঃ আলেয়া খাতুন। জন্ম তারিখ ২০ অক্টোবর ১৯৮৫
তার জন্ম বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এক মুসলিম পরিবারে।
তাঁর পিতা: মরহুম ইমাম হোসাইন এবং মাতা: মোসাঃ জুবাইদা খাতুন। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন মা, সংসারী, চাকুরীজীবী ও জীবনসংগ্রামী মানুষ। শত ব্যস্ততার মাঝেও দিন কাটিয়ে রাতের নীরবতায় তিনি সাহিত্য নিয়ে ভাবেন এবং লেখালেখি করেন। শৈশবে খুব দুরন্ত প্রকৃতির ছিলেন এই কবি, ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের অনেক জেলা ভ্রমণ করেছেন।
সাহিত্য অঙ্গনে তাঁর পদচারণা বেশ মুখর।
তাঁর দুটি যৌথ বই প্রকাশিত হয়েছে।
এবং এই বছর বই মেলায় একক বের করার চিন্তা আছে, এছাড়াও তাঁর শতাধিক কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে কবিতার পাশাপাশি গল্প লেখারও ইচ্ছে আছে। সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল ভাবনা। তিনি সর্বদা মানুষের আপদে-বিপদে পাশে থাকার চেষ্টা করে। তাঁর জীবনধারা অতি সাধারণ। তিনি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ—এটাই তাঁর বড় পরিচয়।

ফোন নাম্বার ০১৯১৭৮৬৫৬৬৪
ওয়েবসাইট লিংকে aleyamannanbd.blogspot.com
মেইল aleyamannan69@gmail.com
ফেসবুক পেইজ https://www.facebook.com/share/1DpSrbNyoN/
ইউটিউব চ্যানেল https://youtube.com/@aleyamannanwriter?si=7TGhxQzadpUTx09E

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান হতে চান শাহিন আলম

১

কাছাকাছি

২

রায়পুরে মদনমোহন মন্দিরে রাস উৎসব ঘিরে ভক্তদের মিলনমেলা

৩

রামগঞ্জে ৩ কোটি টাকার সড়ক সংস্কারে নিম্নমানের কাজ: দুই মাসেই উঠে যাচ্ছে পাথর

৪

রায়পুরসহ চার উপজেলার সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে বৈঠক, মেঘনা নদী ও চরাঞ্চল ঘিরে দীর্ঘদিনের জটিলতা দ্রুত নিরসনে তাগিদ এমপি আবুল খায়ের ভূঁইয়ার তাগিদ

৫

ছদ্মপরিচয়ে দুই মাস রায়পুরে আত্মগোপনে ‘বোমারু মামুন’

৬

রায়পুরে আঁকাবাঁকা ও সরু সড়ক যেন মৃত্যুফাঁদ, সড়ক নিরাপত্তায় আধুনিক পরিকল্পনার দাবি

৭

ভালো লাগে

৮

লক্ষ্মীপুর জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় রামগঞ্জের যুবকের মৃত্যু, স্বজনদের রহস্যের অভিযোগ

৯

রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম

১৩

রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ

১৪

রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২

১৫

চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা, ক্ষোভ, নিন্দা

১৬

স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

১৭

ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

১৮

রায়পুরে অবৈধ ড্রেজার পাইপের বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো কয়েকটি পাইপ

১৯

রায়পুরে দামোদর ব্রত উপলক্ষে ভক্তদের মিলনমেলা

২০