banglarmukul
১ জুলাই ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছুরিকাঘাতে আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. সাগর (৩২)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সাগর রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। গত ১২ জুন রায়পুর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তাঁর বুকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নুরুল আমিন (৪৫) নামের স্থানীয় এক ব্যক্তি সাগরকে ছুরিকাঘাত করেন। তাঁকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

নিহত সাগরের ভায়রা মো. রাজন জানান, ছুরিকাঘাতে অভিযুক্ত নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। ঘটনার দিন এক ব্যক্তি নুরুল আমিনের কাছ থেকে মাদক কিনতে এসেছিলেন। নুরুল আমিনকে ওই ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে দেখে পাশে থাকা সাগর বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সাগরকে ছুরিকাঘাত করেন নুরুল আমিন। মো. রাজন আরও বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, ছুরির আঘাতে সাগরের লিভার ও ফুসফুস আঘাতপ্রাপ্ত হয়েছে। অস্ত্রোপচার করার পরও তাঁকে আর বাঁচানো যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, অভিযুক্ত নুরুল আমিনকে ছুরিকাঘাতের ঘটনার দিনই গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হলেও ছুরিকাঘাতের ঘটনায় করা একটি মামলায় গত সোমবার তাঁকে আবারও আটক করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০