banglarmukul
৬ জুন ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং জনস্বার্থ রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাছান কাউছার। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবামুখী উদ্যোগ, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ে সরাসরি উপস্থিতির মাধ্যমে ইতোমধ্যে তিনি উপজেলার সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জুন) রায়পুর উপজেলা সদর থেকে চাঁদপুর ও লক্ষ্মীপুরগামী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে কয়েকজন সিএনজি চালককে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
এ সময় স্ট্যান্ডের লাইনম্যানদেরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর তদারকি করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।
সচেতন নাগরিকরা বলছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও মেহেদী হাছান কাউছার প্রশাসনকে জনগণের আরও কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছেন। বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, স্থবির প্রকল্পে বিশেষ তদারকি, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান, সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
বিশেষ করে জনদুর্ভোগ লাঘব, সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তা স্বার্থ রক্ষায় তার দৃশ্যমান উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি শুধু দাপ্তরিক কার্যক্রমেই সীমাবদ্ধ না থেকে, বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক বিষয়েও নিয়মিত খোঁজখবর রাখছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, একজন দক্ষ, কর্মঠ ও জনবান্ধব প্রশাসক হিসেবে মেহেদী হাছান কাউছার ইতোমধ্যে নিজেকে আলাদাভাবে পরিচিত করেছেন। জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের চেষ্টা এবং মাঠপর্যায়ে সরাসরি তদারকির কারণে প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তার তাৎক্ষণিক পদক্ষেপ এবং দায়িত্বশীল মনোভাব সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। বিশেষ করে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানকে যাত্রীরা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন।
ইউএনও মেহেদী হাছান কাউছার বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং সরকারি সেবার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা জনগণের ভোগান্তির বিষয় প্রশাসন সহ্য করবে না।
জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রায়পুরকে একটি সুশৃঙ্খল, নাগরিকবান্ধব ও উন্নয়নমুখী উপজেলায় পরিণত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন আশা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১০

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

১২

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

১৩

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

১৪

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

১৫

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

১৭

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

১৮

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

১৯

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০