banglarmukul
২৫ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

জুনায়েদ আহম্মেদ,লক্ষ্মীপুর:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার বিভিন্ন কোরবানির পশুর বাজার পরিদর্শন করেছেন র‌্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর।সোমবার দুপুরে তীব্র বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারসহ বিভিন্ন পশুর বাজারে র‌্যাবের বিশেষ টহল পরিচালনা করা হয়।


বাজার পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর ক্রেতা, বিক্রেতা, গরু ব্যবসায়ী ও ইজারাদারদের সাথে সার্বিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করেন। পশুর বাজারে জাল টাকা শনাক্ত ও নিরোধ, বাজারের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ব্যবসায়ীদের টাকা নিরাপদে পরিবহনে র‌্যাব-১১ এর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে র‌্যাব -১১ টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পশুর বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতা-বিক্রেতা ও এলাকাবাসী।
র‌্যাব জানায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর বাজারগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের ধরনের নিরাপত্তা অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এক হাজার টাক চাওয়া নিয়ে মারামারি থানায় মামলা

১০

পবিত্র ঈদুল আজহা উদযাপনে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

১১

চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ঘিরে আদালতে মামলা

১২

লক্ষ্মীপুরে কনস্টেবল পদে প্রাথমিকভাবে ৩২ জন নির্বাচিত

১৩

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের স্মরণে শোক সভা ও দোয়া

১৪

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

১৫

আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা,পরিবার নিরাপত্তা সংকটে!

১৬

লক্ষ্মীপুরে মারামারির ঘটনায় মামলায় বিএনপি নেতা কারাগারে

১৭

সহজ কিস্তির ফাঁদে নিঃস্ব গ্রাহক, লক্ষ্মীপুরজুড়ে মোবাইল বিক্রির নামে প্রতারণার অভিযোগ

১৮

কমলনগরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

১৯

জেলার শ্রেষ্ঠ ওসি রায়পুর থানার শাহীন মিয়া

২০