banglarmukul
২৫ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার মান্দারি বাজারে বিএনপি নেতা আক্তার হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে মান্দারি বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বিএনপি নেতা আক্তার হোসেনের ওপর জামায়াত-শিবিরের ন্যাক্কারজনক ও ঘৃণিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা হামলাকারী ও তাদের নেতৃবৃন্দকে লক্ষ্য করে ‘গুপ্ত গুপ্ত’ বলে স্লোগান দেন এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা ও নির্যাতন করে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। প্রশাসন যদি দ্রুত দোষীদের গ্রেপ্তার না করে, তবে আগামীতে স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক ও বাজারের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১০

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

১২

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

১৩

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

১৪

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

১৫

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

১৭

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

১৮

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

১৯

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০