banglarmukul
২১ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাক্ষী হওয়ায় রক্ষা পেল না জীবন—লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর হামলায় আহত ১, আতঙ্কে পরিবার

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলায় চাঁদাবাজি ও মাটি লুটের মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে জহির হোসেন (৪৪) নামের এক ব্যক্তি সপরিবারে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। গত ১৬ ও ১৭ এপ্রিল উপজেলার দিলসাদপুর গ্রামে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় ‘মেসার্স রেদোয়ান ব্রিকস’-এর মালিক রেদোয়ান হোসেনের দায়ের করা একটি মামলায় সাক্ষী ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মেদ ভূঁইয়ার ছেলে জহির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী খোরশেদ আলমের নেতৃত্বে তানভীর হোসেন, রোমা আক্তার, মোরশেদ ও রাকিবসহ একদল সশস্ত্র ব্যক্তি ১৬ এপ্রিল সকালে জহিরের বাড়িতে হামলা চালায়। হামলার সময় জহিরের স্ত্রী ও কন্যাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং জহিরকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
পরদিন ১৭ এপ্রিল রাতে জহিরকে একটি দোকানের সামনে পেয়ে পুনরায় লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার মাথা ও মুখমণ্ডল গুরুতরভাবে জখম হয়। হামলাকারীরা এ সময় তার পকেট থেকে নগদ ৯ হাজার ২০০ টাকা ও প্রায় ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রি নং-৩২২২/৫৫ অনুযায়ী তাকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত খোরশেদ আলমের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে বিক্রি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও করেছেন এলাকাবাসী। তবে তার প্রভাবের কারণে অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। দ্বিতীয় দফা হামলার ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন জহির হোসেন বলেন, “সত্য কথা বলা এবং মামলার সাক্ষী হওয়ায় তারা আমাকে ও আমার পরিবারকে শেষ করে দিতে চাইছে। এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও ৯৪ হাজার টাকা উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক ২

নিউইয়র্কে চন্দ্রপাড়ার জাকেরদের মিলনমেলা: মানবসেবা ও আধ্যাত্মিকতার আহ্বান

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সের বৃদ্ধ গ্রেফতার

রামগঞ্জ পৌর বাইপাস সড়ক মরণ ফাঁদ, সাধারণ মানুষের ভোগান্তি

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, প্রশাসনিক কার্যক্রম শুরু

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

মালয়েশিয়া ১০তলা ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

১০

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

১১

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

১২

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

১৩

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

১৪

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

১৫

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

১৬

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

১৭

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

১৮

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৯

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

২০