banglarmukul
২১ এপ্রিল ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অসামাজিক কর্মকাণ্ড দেখে ফেলায় যুবককে হত্যার হুমকি: বহিষ্কৃত নেতার হস্তক্ষেপে গোপন সমাধান, প্রশ্নে জনমত

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর মডেল থানাধীন দক্ষিণ হামছাদী ইউনিয়নে অসামাজিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করায় এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার হুমকির ঘটনায় নতুন মোড় নিয়েছে। সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির কথা থাকলেও স্থানীয় এক বহিষ্কৃত যুবদল নেতার হস্তক্ষেপে ঘটনাটি রহস্যজনকভাবে ঘরোয়াভাবে মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকাজুড়ে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে গত ১৯ এপ্রিল দিবাগত রাতে। গোপীনাথপুর গ্রামের মেহেদী হাসান (১৮) ঘর থেকে বের হলে অভিযুক্ত জাকির হোসেনকে বাড়ির পাশে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বিষয়টি দেখে ফেলায় জাকির ক্ষিপ্ত হয়ে ধারালো দা নিয়ে মেহেদী ও তার পরিবারকে ধাওয়া করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এদিকে, সামাজিক মাধ্যমে জাকির হোসেনকে স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়লে ০২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদল জরুরি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংগঠনের সভাপতি সাইফুল কবির রনি ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, জাকির হোসেন যুবদলের কোনো সদস্য নন এবং তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। একই সঙ্গে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে একটি বড় ধরনের সালিশি বৈঠকের প্রস্তুতি চলছিল। তবে এর আগেই স্থানীয় এক বহিষ্কৃত যুবদল নেতার সরাসরি হস্তক্ষেপে বিষয়টি গোপনে নিষ্পত্তি করা হয়। এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যার ফলে ভুক্তভোগী পরিবারসহ সংশ্লিষ্টরা চরম ভীতি ও চাপে রয়েছেন।
প্রকাশ্যে থানায় অভিযোগ দায়ের এবং রাজনৈতিক সংগঠনের অবস্থান পরিষ্কার করার পরও এমন গোপন সমাধান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের আশঙ্কা, রাজনৈতিক প্রভাবের কারণে অভিযুক্ত ব্যক্তি শাস্তি এড়িয়ে গেলে জননিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১১

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১২

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৩

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৪

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৫

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৬

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৭

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৮

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

২০