banglarmukul
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে পোস্টমাস্টারের বাড়িতে গভীর রাতে ডাকাতি, দুই ঘণ্টা জিম্মি করে তাণ্ডব

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন-এ এক পোস্টমাস্টারের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় দুই ঘণ্টা ধরে ঘরে তাণ্ডব চালিয়ে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে বশিকপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার মাহবুবের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বশিকপুর ইউনিয়নের মালেগো বাড়ি এলাকায় মাহবুবের বসতঘরে মধ্যরাতে একদল ডাকাত প্রবেশ করে। প্রবেশের পরপরই তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এরপর ভোররাত পর্যন্ত আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে লুণ্ঠিত মালামাল বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি পরিবারটি।
বশিকপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।”
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, তিনি এখনো বিস্তারিত অবগত নন; তবে খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন। অন্যদিকে, ঘটনাস্থলের নিকটবর্তী দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সরকারি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
গভীর রাতে এমন চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত ডাকাতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি

ব্লক সড়কে সহজ হলো গ্রামীণ চলাচল, লক্ষ্মীপুরে বাড়ছে মানুষের স্বস্তি

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে শেষ বিদায়—সোনাপুরে প্রিয় শিক্ষক রবীন্দ্র চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

প্রশাসনের কড়াকড়ি নজরদারিতে লক্ষ্মীপুরে তেল বিতরণে শৃঙ্খলা, স্বস্তি ফিরেছে জনজীবনে

রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

কুষ্টিয়ার ‘সানপাপড়ি’ লক্ষ্মীপুরে জনপ্রিয়, স্বাদে মুগ্ধ ক্রেতারা

ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছেলে-সহ তিনজনকে কুপিয়ে জখমের পর সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা, লক্ষ্মীপুরে চাঞ্চল্য

জমি বিরোধ থেকে নারী হেনস্তা, ভিডিও ভাইরাল: লক্ষ্মীপুরে মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া কারাগারে

জমি বিরোধ ঘিরে উত্তেজনা, ছাত্রদল নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

১০

রায়পুর থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত স্বর্ণসহ আটক ২

১১

লক্ষ্মীপুরে কারারুদ্ধ পিতার সাথে ৫দিন বয়সী মৃত শিশুর নির্বাক সাক্ষাৎ

১২

মিথ্যা মামলার জালে কৃষক পরিবার: লক্ষ্মীপুরে দম্পতির বিরুদ্ধে হয়রানির বিস্ফোরক অভিযোগ

১৩

লক্ষ্মীপুরে জমি বিরোধে নিষ্ঠুর হামলা: অন্তঃসত্ত্বা ভাবিকে লাথি, মৃত সন্তান প্রসব

১৪

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে ‘গায়েবি’ লুটপাটের মামলা ও হয়রানির অভিযোগ

১৫

সাংবাদিকের উপর হামলার পর চাকু নিয়ে থানায় হাজির যুবক, আটক

১৬

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের ইন্তেকাল: জানাজা সম্পন্ন ও গভীর শোক প্রকাশ

১৭

প্রেমের ফাঁদে ডেকে জিম্মি করে চাঁদাবাজি: লক্ষ্মীপুরে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৮

১৩ বছরে মানবিকতার দৃষ্টান্ত: নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৯

সূর্যমুখীর সোনালি হাসিতে বদলে যাচ্ছে লক্ষ্মীপুর, কৃষকের ঘরে ফিরছে সমৃদ্ধি

২০