স্টাফ রিপোর্টার :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরের আরএফসি চায়নিজ রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ। শাহ পরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মঞ্জুরী আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে দৈনিক সংবাদ’র প্রতিনিধি প্রদীপ কুমার রায়কে সভাপতি, দৈনিক খবরপত্রের প্রতিনিধি আরিফ হোসেনকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মো. শাহ পরানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
মন্তব্য করুন