banglarmukul
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের ৪ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়

মিজানুর রহমান মনজু :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।


জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে তিনি পেয়েছেন ১,৩৩,৭৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১,১৭,৭৭৯ ভোট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের অংশ) আসনে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া ১,৪৫,৯১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১,৩৪,০৪২ ভোট।


লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির আশরাফ উদ্দিন নিজান ১,১৪,০২৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন ৭০,৭৬৫ ভোট।
রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির শাহাদাত হোসেন সেলিম ৮৫,৪৫৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে এনসিপি প্রার্থী মাহবুব আলম ৫৬,৪৩৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানিয়েছেন, জেলায় গড়ে প্রায় ৬০.১৪ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে এবং কোনো বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ফলাফল ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করলেও দলীয় হাইকমান্ডের নির্দেশে কোনো বিজয় মিছিল করা হয়নি।
নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক প্রতিক্রিয়ায় বলেন, “এই জয় জনগণের জয়। আমরা মানুষের হারানো ভোটাধিকার ফিরিয়ে দিতে পেরেছি—এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

১০

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১২

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১৩

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৪

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৬

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৭

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৮

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৯

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০