banglarmukul
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ

রামগঞ্জ প্রতিনিধি :

‎লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রকাশ্যে সরকারি খাল দখল করে রাতের আঁধারে অবৈধ সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নের হানুবাইশ খাল—যা এলাকাবাসীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম—সেই খালটি দখল করে ব্যক্তিগত প্রয়োজনে স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
‎স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, জাফর নামের এক ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমোদন, নকশা বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই খালের ওপর সেতু নির্মাণ করেন। নির্মাণকাজ চলাকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাজুড়ে প্রশ্ন উঠেছে—তবে কি প্রভাবের কারণে নির্বিকার থেকেছে সংশ্লিষ্ট দপ্তর?
‎অভিযোগ অস্বীকার করে জাফর শাহিন দাবি করেন, সেতুটি তাঁর নিজস্ব জায়গার ওপর নির্মাণ করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা এই দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বলে প্রত্যাখ্যান করেছেন। এলাকাবাসীর দাবি, হানুবাইশ খাল সরকারি খতিয়ানভুক্ত এবং বহু বছর ধরে এটি উন্মুক্ত জলপ্রবাহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
‎স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “এটা সরকারি খাল—কাগজপত্রেই প্রমাণ আছে। খাল দখল করে সেতু বানানো হয়েছে। আমরা প্রতিবাদ করলেও কেউ শোনেনি।”
‎এলাকাবাসীর অভিযোগ, অবৈধ সেতু নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘরবাড়ি ও কৃষিজমি ক্ষতির মুখে পড়তে পারে। পরিবেশ ও জলাধার রক্ষা আইনের সরাসরি লঙ্ঘন হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
‎এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনা বলেন, “সরকারি খাল দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ আইনবিরোধী। অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
‎রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, “খাল বা জলাশয় দখল গুরুতর অপরাধ। তদন্তে প্রমাণ পাওয়া গেলে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
‎তবে স্থানীয়দের প্রশ্ন, অভিযোগ ওঠার পরও নির্মাণকাজ কীভাবে নির্বিঘ্নে রাতের আঁধারে চলে? প্রশাসনের নজরদারির ঘাটতি, না কি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এসব অবৈধ কাজ চলছে—তা নিয়েই এখন এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
‎সচেতন মহলের দাবি, শুধু তদন্তের আশ্বাস নয়—অবিলম্বে অবৈধ সেতু অপসারণ করে খালটি দখলমুক্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

১০

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

১১

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

১২

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

১৩

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১৫

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১৬

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৭

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৮

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৯

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

২০