banglarmukul
২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী তারেক গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মো. তারেক (২৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
অভিযান শেষে রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্প ও পুলিশের একটি যৌথ দল গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা অভিযানে তারেককে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৮৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. তারেক গোপালপুর গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযান কমান্ডার মেজর মো. রাহাত খান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে অভিযানের সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার সাথে

১

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

২

সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

৩

কমলনগরে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের প্রতিবাদে জেলের ভিডিও ভাইরাল

৪

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি

৫

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ 

৬

জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে কমলনগরে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

৭

লাইফ লাইন হাসপাতালের বিরুদ্ধে  অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন: কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু, প্রসূতির অবস্থা আশঙ্কাজনক

৮

রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

৯

রায়পুরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার উদ্ধার ৩৩ পিস ইয়াবা, ১০ হাজার টাকা ও কারেন্ট শর্ট মেশিন

১০

রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে ফুলের মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা মৌমাছি, বাড়ির আঙিনা থেকে বাগানে ফলন ও বাড়তি আয়ের স্বপ্ন

১১

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কমলনগরে  পুজা মন্ডপ পরিদর্শনকালে হুইপ নিজান

১২

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে অনার্সে সাফল্য, ফার্স্ট ক্লাস পেলেন ২৮ শিক্ষার্থী

১৩

কমলনগরে বসতবাড়ির গাছ কেটে জমি দখলের চেষ্টা: থানায় অভিযোগ

১৪

কমলনগরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে দুই এমপির আধা সরকারিপত্র: দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

১৫

রামগঞ্জের ভাদুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোয়াজ্জেম হোসেন পারভেজ

১৬

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

১৭

কমলনগরে জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকীর ইন্তেকাল

১৮

কমলনগরে লাইফ লাইন হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ: স্বজনদের ক্ষোভ

১৯

চাওয়া পাওয়া

২০