banglarmukul
১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ: লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর ফেসবুক পেজ হ্যাকচেষ্টার জিডি

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. রেজাউল করিমের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে থানায় দায়ের করা জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
জিডিতে ড. রেজাউল করিম উল্লেখ করেন, তাঁর ‘Dr. Rezaul Karim’ নামীয় ফেসবুক পেজটি তিনি নিয়মিত নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমের তথ্য প্রকাশে ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি অজ্ঞাতনামা ব্যক্তিরা পেজটিতে অনধিকার প্রবেশের চেষ্টা করছে। পাশাপাশি তাঁর আপলোড করা সাতটি ভিডিওতে কপিরাইট দাবি সাবমিট করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, এসব ধারাবাহিক কপিরাইট দাবির কারণে পেজটির রিচ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার ফলে নতুন পোস্ট করা কঠিন হয়ে পড়েছে। এতে তাঁর নির্বাচনী প্রচারণা ব্যাহত হচ্ছে এবং তাঁর ও তাঁর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলা প্রতিবাদে মানববন্ধন 

প্রধান প্রকৌশলীকে ‘ম্যানেজ’! ২০ দিনে ৩ বদলি ঘুরে ফের সদরে সেই বিতর্কিত প্রকৌশলী

মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যয়ে আবু নাসের শেখ

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

১০

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

১১

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

১২

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

১৩

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

১৪

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

১৫

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

১৬

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

১৭

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

১৮

সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় জোরদার করে অপরাধ দমনের আহবান- ডিআইজি মাবুদ

১৯

ঠাকুরগাঁওয়ে পুলিশের জুয়া খেলায় পুলিশের হানা, ৪ পুলিশ গ্রেপ্তার, ধাক্কাধাক্কিতে আঙুল ভাঙল এএসপির

২০