banglarmukul
১৭ জানুয়ারী ২০২৬, ২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ জহিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের অবশেষে নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) শহরের বাইপাস সড়কে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। এর আগে উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু তাঁর দলীয় সদস্যপদ নবায়ন করেন।

সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাহাদাত হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক বাবলু, ইকবাল চৌধুরী, সাবেক পৌর সভাপতি রফিক উল্যাহ পাটোয়ারী, সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, সাবেক সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাচ্ছু এবং ফ্রান্স শাখা বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোহাম্মদ জহিরুল ইসলামের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

১০

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১২

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১৩

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৪

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৬

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৭

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৮

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৯

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০