banglarmukul
১৪ অক্টোবর ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে পরিবেশ কর্মকর্তার সঙ্গে সভার পর অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রামগঞ্জে দীর্ঘদিন ধরে কাগজপত্র নবায়ন না থাকা কয়েকটি ইটভাটা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ইটভাটার মালিকদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভার পর এসব ভাটায় শ্রমিক নিয়োগ ও অবকাঠামোগত কাজ জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলায় মোট ১৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে নয়টির কাগজপত্র গত ১০ থেকে ১২ বছর ধরে নবায়ন করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আইনগত ও পরিবেশগত শর্ত পূরণ না করায় এসব ইটভাটার কাগজপত্র নবায়ন করা হয়নি।
ইটভাটার মালিকদের সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ আগস্টের লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠানের সঙ্গে ইটভাটার মালিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কাগজপত্র নবায়ন না হওয়া ইটভাটার মালিকরাও উপস্থিত ছিলেন।
স্থানীদের ভাষ্য- সভার পরই নবায়ন না থাকা কয়েকটি ইটভাটায় চালুর প্রস্তুতি শুরু হয়। এতে হওয়ায় মানুষের মধ্যে সন্দেহ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব ইটভাটা চালুর চেষ্টা চলছে। কাগজপত্র নবায়ন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ইটভাটা যাতে চালু হতে না পারে, সে জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
রবিবার(১১ অক্টোম্বর) সরেজমিনে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মেসার্স মদিনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইটভাটায় গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক শ্রমিক বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। কয়েকজন শ্রমিক জানান, অক্টোবর মাসে ইটভাটাটি চালুর কথা রয়েছে। এ কারণে দ্রুত কাজ শেষ করতে তাঁরা কাজ করছেন।
এ সময় স্থানীয় সাইফুল ইসলাম ফরহাদ, বোরহান উদ্দিন ও আবদুল মান্নানসহ কয়েকজনের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০২৫ সালে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের লোকজন ইটভাটাটিতে অভিযান চালান। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং চিমনি ভেঙে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়। এরপরও ভাটাটির কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
এ ভাবে কাগজপত্র নবায়ন না হওয়া বাকি আটটি ইটভাটার মালিকেরাও চালুর প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেন।
স্থানীয় সচেতন মহল, প্রশ্ন তুলছেন পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না থাকলে ইটভাটা চালুর প্রস্তুতি কীভাবে নেওয়া হচ্ছে? এসব ভাটা চালুর বিষয়ে কোনো অনুমোদন দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সব ইটভাটার মালিকের সঙ্গে সভা করা হয়েছে। সভায় অবৈধ ইটভাটার মালিকদের ভাটা চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে এবং গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এরপরও কেউ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইটভাটা চালু করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাকে ম্যানেজ করে অবৈধ ইটভাটার চালু করার প্রস্তুতির অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাজী আতিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা সভায় অবৈধ ইটভাটার বিষয়টি আলোচনা হয়েছে। জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

১

রামগঞ্জে পরিবেশ কর্মকর্তার সঙ্গে সভার পর অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি

২

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৩

লক্ষ্মীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৪

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

৫

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে ‘মা ইলিশ’ নিধনের নেতৃত্বে যুবদল নেতা- ৫ দিনে কোটি টাকার ইলিশ বিক্রয়ের অভিযোগ

৬

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লক্ষ্মীপুরের নবনিযুক্ত সিভিল সার্জন

৭

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

৮

রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

৯

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১০

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপনে উদ্ধার! থানায় মামলা

১১

রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

১২

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৩

বাস্তব কথা

১৪

কমলনগরে উপজেলা যুবদল নেতা ও গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান রকি বহিষ্কার

১৫

রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুলের নানা অনিয়ম

১৬

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

১৭

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

১৮

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

১৯

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

২০