banglarmukul
২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে অধ্যক্ষের সিন্ডিকেটে জিম্মি শিক্ষক-শিক্ষার্থীরা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী হাজিরহাট হামেদিয়া কামিল এমএ মাদ্রাসায় অধ্যক্ষ দেলোয়ার হোসেনের গড়ে তোলা শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে ৪-৫ জন শিক্ষককে নিয়ে গড়ে ওঠা এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউ। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই জুটছে লাঞ্ছনা ও বঞ্চনা। অনিয়ম ও অবৈধ উপার্জনের পার্সেন্টেজ বাণিজ্যের কারণে ইতোমধ্যে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ‘মিস্টার টুয়েন্টি পার্সেন্ট’ নামে পরিচিতি পেয়েছেন।
​অনুসন্ধানে জানা যায়, সহকারি শিক্ষক (ইংরেজি) আবদুস সহিদ শুভ কর্মস্থলে প্রায়ই অনুপস্থিত থাকেন। সম্প্রতি একদিন তিনি অনুপস্থিত থাকায় তার ১ম, ৩য় ও ৬ষ্ঠ পিরিয়ডের ক্লাস অন্য শিক্ষকদের মাঝে বন্টন করা হয়। কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি অনুপস্থিত থেকেও পরে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। অধ্যক্ষের প্রত্যক্ষ মদদে প্রতি মাসে এভাবেই একাধিক দিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নির্বিঘ্নে বেতন-ভাতা উত্তোলন করছেন এই শিক্ষক।
​জানা গেছে, অভিযুক্ত শিক্ষক আবদুস সহিদ শুভর বাড়ি রংপুরে। এমপিও নীতিমালা তোয়াক্কা না করে তিনি রংপুরে ‘স্টাডি জোন’ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করছেন। বিধিমালা লঙ্ঘন করে অধ্যক্ষ তাকে প্রতি মাসে ১০ থেকে ১৫ দিনের ছুটির অবৈধ সুবিধা করে দিচ্ছেন। যে কয়দিন প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন, সেদিনও ক্লাসে পাঠদানের পরিবর্তে কোচিং সেন্টারের প্রচারণা ও আষাঢ়ে গল্প শুনিয়ে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করেন বলে অভিযোগ রয়েছে। শুধু তা-ই নয়, শিক্ষার্থীদের নিজ কোচিং ও প্রাইভেটে পড়তে বাধ্য করা হয়। তার কাছে প্রাইভেট না পড়লে মিলছে মানসিক ও শারীরিক নির্যাতন। গাইড বই থেকে শিট কপি করে তা ক্লাসের শিক্ষার্থীদের কাছে শতভাগ বাধ্যতামূলক বিক্রি করার অভিযোগও রয়েছে। একই ধরণের অভিযোগ পাওয়া গেছে রংপুর নিবাসী গণিত বিভাগের অপর সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধেও।
​অভিযোগ উঠেছে, ২০ থেকে ৩০ পার্সেন্ট কমিশন ও অন্যান্য আর্থিক উৎকোচের বিনিময়ে এসব শিক্ষকের যাবতীয় অনিয়ম ও দুর্নীতির ছাতা ধরে আছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন। এই সমস্ত কূটকৌশল ও অবৈধ অর্থের পথ দেখিয়ে অধ্যক্ষের ঘনিষ্ঠ আস্থাভাজন হয়ে উঠেছেন সহকারী অধ্যাপক নুরুল হুদা। যিনি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষের অপকর্মের প্রধান সহযোগী হিসেবে পরিচিত।
​বর্তমানে এই চারজনের সিন্ডিকেটের কাছে প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা পরিবেশ জিম্মি হয়ে পড়েছে। অভিভাবকদের মাঝে সন্তানদের ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়ে চরম শঙ্কা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
​সরেজমিনে গিয়ে দেখা যায়, অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করে মাদ্রাসার একাডেমিক ভবনের (আশ্রয়ণ ভবনের ৪র্থ তলা) ওপর নিজের ব্যক্তিগত বাসভবন গড়ে তুলেছেন এবং বিশেষ নিরাপত্তার সুব্যবস্থা করেছেন। এছাড়াও অপকর্মে সহযোগী অভিযুক্ত দুই সহকারী শিক্ষক আবদুস সহিদ শুভ ও মোস্তাফিজুর রহমানকে একাডেমিক ভবনেই থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ফলে মাদ্রাসার শ্রেণিকক্ষ সংকট তৈরি হয়ে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
​এ বিষয়ে জানতে মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন অভিভাবক মহল।
অধ্যক্ষ দেলোয়ার হোসেনের কাছে
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এগুলো মিথ্যা আপনি পেজবুকের কমেন্টগুলো পরিয়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জের কাঞ্চনপুর ইউপিতে চেয়ারম্যান পদে আলোচনায় কামাল হোসেন

১

কমলনগরে অধ্যক্ষের সিন্ডিকেটে জিম্মি শিক্ষক-শিক্ষার্থীরা

২

সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা

৩

রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মইনুদ্দিন মোল্লা ভুট্রো

৪

রামগঞ্জ উপজেলার গর্ব: নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে গেজেটভুক্ত হলেন অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেল

৫

ভাদুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের যুগান্তকারী সাফল্য: সদস্য সংখ্যা তিন হাজারের পথে, রিচ ছাড়াল ৬১ হাজার!

৬

লক্ষ্মীপুর বাজুসের চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

৭

রামগঞ্জে সরকারি দিঘির সম্পত্তি জবরদখল করে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ

৮

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

৯

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

১০

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

১১

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

১২

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

১৩

লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলা প্রতিবাদে মানববন্ধন 

১৪

প্রধান প্রকৌশলীকে ‘ম্যানেজ’! ২০ দিনে ৩ বদলি ঘুরে ফের সদরে সেই বিতর্কিত প্রকৌশলী

১৫

মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যয়ে আবু নাসের শেখ

১৬

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

১৭

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

১৮

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

১৯

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

২০