banglarmukul
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর বাজুসের চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাংলার মুকুল নিউজ ডেস্ক :

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির ২০২৬-২৮ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সমীর চন্দ্র কর্মকার চেয়ারম্যান ও পলাশ চন্দ্র কুরী সেক্রেটারী নির্বাচিতন হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান অপূর্ব লাল রায়, ভাইস চেয়ারম্যান রঘুনাথ কর, জুলাশ কুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী লিটন কর্মকার, জয়েন্ট সেক্রেটারী সবুজ বিশ্বাস, অমিত নন্দী, বিপ্লব দেবনাথ, ট্রেজারার হৃদয় পাল, এক্সিকিউটিভ মেম্বার প্রাণজিৎ দাস, কার্তিক দেবনাথ, অনুপ কুমার রায়, সহদেব কুরী, লিটন চন্দ্র দাস, কনক দত্ত, প্রান্ত দাস, দিপঙ্কর মজুমদার, পিযুস কর্মকার, সুমন দেবনাথ, সুজন চন্দ্র, বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সুব চন্দ্র সাহা, দীপ্ত দেবনাথ ও পলাশ চন্দ্র কর।

নির্বাচন কমিশন জানায়, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫৭ জন ভোটারের মধ্যে ১৫২ জন ভোট প্রদান করেন। এ নির্বাচনে ২৫ টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী ছিলেন। এতে সেক্রেটারী পদসহ ৮টিতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। চেয়ারম্যান পদসহ বাকি ১৭ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে সমীর চন্দ্র কুরী ১১৩ ভোট ও সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে লিটন কর্মকার ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া এক্সিকিউটিভ মেম্বার পদে ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত চেয়ারম্যান সমীর চন্দ্র কর্মকার বলেন, ২০২৪-২৬ নির্বাচনে প্রথমবারের মতো আমাকে ব্যবসায়ীরা সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এবারও তারা আমাকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমি সবসময় জুয়েলারি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও বাজুসের মাধ্যমে সকলকে নিয়ে কাজ করবো।

বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক বলেন, নির্বাচন সষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত এবং পরাজিত সবাই মিলে জেলা বাজুসের মাধ্যমে জুয়েলার্স ব্যবসায়ীদের জন্য কাজ করবে। কারো মধ্যে কেনো ভেদাভেদ যেন না থাকে, সবাই মিলে জুয়েলারি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে বলে আশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুর বাজুসের চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

১

রামগঞ্জে সরকারি দিঘির সম্পত্তি জবরদখল করে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ

২

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

৩

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

৪

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

৫

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

৬

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

৭

লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলা প্রতিবাদে মানববন্ধন 

৮

প্রধান প্রকৌশলীকে ‘ম্যানেজ’! ২০ দিনে ৩ বদলি ঘুরে ফের সদরে সেই বিতর্কিত প্রকৌশলী

৯

মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যয়ে আবু নাসের শেখ

১০

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

১১

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

১২

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

১৩

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

১৪

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

১৬

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

১৭

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

১৮

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

১৯

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

২০