banglarmukul
২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে! প্রবাসী নেতার জায়গায় জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। তাঁর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে ।
ঘটনার বিবরণে জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগরে সৌদি আরব প্রবাসী বিএনপিনেতা  লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক এবং কমলনগর উপজেলা প্রবাসী ফোরামের সভাপতি মো. ফরিদ উদ্দিনের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাটোয়ারীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদারের বিরুদ্ধে।
অভিযোগকারী ফরিদ উদ্দিনের দাবি, আব্দুর রাজ্জাক তালুকদার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল তালুকদারের ছোট ভাই। তাঁর রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে ৫ আগস্টের পর থেকে অবৈধ উপায়ে জমিন দখল, মাছঘাট দখল, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলসহ বিভিন্ন অনৈক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো নথি বা প্রমাণ এই প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি।
বাড়ির জায়গা দখল সংক্রান্ত ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর অভিযোগ রয়েছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকে উপজেলার  হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের বিপুলসংখ্যক শ্রমিক নিয়ে বিতর্কিত ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন অভিযুক্ত বিএনপি সভাপতি আবদুর রাজ্জাক তালুকদার।
জমির মালিক ফরিদ উদ্দিনের দাবি, ২০১৭ সালের ২ জুলাই চর জাঙ্গালিয়া এলাকায় শিফন নামীয় ব্যক্তির কাছ থেকে তিনি ওই জমি ক্রয় করেন। পরবর্তীতে জমির পাশেই বাড়ি নির্মাণ করেন আব্দুর রাজ্জাক তালুকদার। এরপর থেকেই তাঁর জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ফরিদ উদ্দিনের অভিযোগ, শুক্রবার ভোরে বিপুলসংখ্যক শ্রমিক নিয়ে তাঁর জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করা হয়। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। একই সঙ্গে শিফনের আরও কিছু জমি আব্দুর রাজ্জাক তালুকদার দীর্ঘদিন ধরে দখলে রেখে ভোগ করছেন বলেও অভিযোগ করেন ফরিদ।
 অভিযুক্ত আবদুর  রাজ্জাক তালুকদার সাবেক কমলনগর উপজেলা বিএনপির সভাপতি জামাল তালুকদারের ছোট ভাই। জামাল তালুকদার উপকূল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বেও ছিলেন।
প্রবাসী ফরিদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পরও একই জমি দখলের চেষ্টা করা হয়েছিল। সে সময় তিনি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আব্দুর রাজ্জাক সেখান থেকে চলে যান বলে দাবি করেন তিনি।
এদিকে শুক্রবার জমিতে গিয়ে নির্মাণকাজে বাধা দিতে গেলে তাঁর স্ত্রী সাথী বেগম ও আট বছর বয়সী ছেলে সাঈফ উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ফরিদ উদ্দিন। এ ঘটনায় তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি।
ফরিদের স্ত্রী সাথী বেগম বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ চাই।’এ সময় তিনি বলেন আমার স্বামী প্রবাসে থাকায় বিএনপি নেতা আবদুর রাজ্জাক তালুকদার সন্ত্রাসী কায়দায় আমাদের খরিদা সম্পত্তিতে জোরপূর্বক  ইটের প্রাচীর নির্মাণ করে দখলের অপচেষ্টা করেছেন।আমরা অচিরেই  আইনের আশ্রয় নেবো।
ঘটনার বিষয়টি কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক দিদার হোসেনকে জানিয়েছেন বলে দাবি করেন ফরিদ উদ্দিন। পরে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন ফরিদ। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টেও জমি দখলের অভিযোগ তুলে পোস্ট করেন তিনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ‘এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে আব্দুর রাজ্জাক তালুকদারের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে সরকারি দিঘির সম্পত্তি জবরদখল করে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলা প্রতিবাদে মানববন্ধন 

প্রধান প্রকৌশলীকে ‘ম্যানেজ’! ২০ দিনে ৩ বদলি ঘুরে ফের সদরে সেই বিতর্কিত প্রকৌশলী

মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যয়ে আবু নাসের শেখ

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

১০

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

১১

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

১২

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

১৩

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

১৫

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

১৬

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

১৭

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

১৮

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

১৯

সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় জোরদার করে অপরাধ দমনের আহবান- ডিআইজি মাবুদ

২০