নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীতা বাছাই নিয়ে নানা আলোচনা- সমালোচনা। রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিভিন্ন প্রার্থীর নাম থাকলেও এর মধ্যে সাবেক চেয়ারম্যান মরহুম নুর নবীর পুত্র মো. কামাল হোসেনের নাম বেশি শোনা যাচ্ছে। আগামীতে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকার বেশিরভাগ ভোটাররা দেখতে চায় বলে জানা গেছে। রাজনৈতিক অঙ্গণে পরিচ্ছন্ন নেতা মো. কামাল হোসেন।
এছাড়াও তিনি সুদীর্ঘ বছর যাবত এলাকার উন্নয়নে পিতার মতো সবসময় কাজ কাজ করে গেছেন। মো. কামাল হোসেন সৎ, পরোপকারী ও নিরহংকারী তরুণ সমাজসেবক। মনোনয়ন প্রত্যাশী অন্যদের চেয়ে জনতার রায়ে এখনও পর্যন্ত তিনি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। সাবেক চেয়ারম্যান মরহুম নুরনবীর উত্তরসূরি হিসেবে তার প্রতি স্থানীয়দের আগ্রহ রয়েছে বলে ইউনিয়নের বেশিরভাগ বাসিন্দা জানান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় আলোচনা চলছে। এরই মধ্যে মো. কামাল হোসেনের নামও আলোচনায় এসেছে।
স্থানীয় ভোটার ও দলীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাঞ্চনপুর এলাকার সকল ভোটারদের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
মন্তব্য করুন