banglarmukul
২৫ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারে জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় খবর সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন। গতকাল রোববার (২৪ মে) বিকেলে ও রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।

লিখিত বক্তব্যে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নূর মোহাম্মদ রাসেল অভিযোগ করেন, গতকাল বিকেলে মান্দারী বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমনের ৬০টি ঈদের শুভেচ্ছা ফেস্টুন কেটে ফেলে স্থানীয় বিএনপি নেতা আক্তার হোসেনের অনুসারীরা। এর প্রতিবাদ করায় জামায়াত নেতাকর্মীদের হেনস্থা করা হয়। পরে রাত আটটার দিকে আক্তার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অ্যাডভোকেট সুমনের ‘চ্যানেল ফ্যাশন’ নামের দোকানে হামলা ও লুটপাট চালায়। বাধা দিলে সুমনের ছোট ভাই জাহিদ খানসহ অন্তত পাঁচজনকে বেধড়ক মারধর করে আহত করা হয়। হামলার এই দৃশ্য সিসিটিভি ফুটেজে রয়েছে বলে জানানো হয়।

জামায়াত নেতারা জানান, রাতে এই সহিংসতার খবর সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মীও সন্ত্রাসীদের মারধরের শিকার হন। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে এবং নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে এ ঘটনায় জড়িত অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের জোর দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এক হাজার টাক চাওয়া নিয়ে মারামারি থানায় মামলা

১০

পবিত্র ঈদুল আজহা উদযাপনে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

১১

চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ঘিরে আদালতে মামলা

১২

লক্ষ্মীপুরে কনস্টেবল পদে প্রাথমিকভাবে ৩২ জন নির্বাচিত

১৩

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের স্মরণে শোক সভা ও দোয়া

১৪

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

১৫

আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা,পরিবার নিরাপত্তা সংকটে!

১৬

লক্ষ্মীপুরে মারামারির ঘটনায় মামলায় বিএনপি নেতা কারাগারে

১৭

সহজ কিস্তির ফাঁদে নিঃস্ব গ্রাহক, লক্ষ্মীপুরজুড়ে মোবাইল বিক্রির নামে প্রতারণার অভিযোগ

১৮

কমলনগরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

১৯

জেলার শ্রেষ্ঠ ওসি রায়পুর থানার শাহীন মিয়া

২০