banglarmukul
১৮ এপ্রিল ২০২৬, ১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে হাম প্রতিরোধে বৃহৎ টিকাদান কর্মসূচি: ২ লাখ ৭৪ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরে হাম প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে টানা ১১ কার্যদিবসের মধ্যে জেলায় ২ লাখ ৭৪ হাজার ৬৪২ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।


জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সদর উপজেলায় ৯৭,৩২৪ জন, রায়পুরে ৩৮,৬৫২ জন, রামগঞ্জে ৪৫,০৩৮ জন, কমলনগরে ৩৪,৮০০ জন, রামগতিতে ৪১,৫০৫ জন এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭,৩২৩ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এ কার্যক্রম পরিচালনায় ১,৫৮৪টি টিকাকেন্দ্র, ১৮৩ জন সুপারভাইজার, ২০০ জন টিকাকর্মী এবং ৪০০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।


স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ১৯৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ৪৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন। তিনি বলেন, হঠাৎ করে জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিনই নতুন করে শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।


তিনি আরও জানান, সারাদেশব্যাপী হাম নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০ এপ্রিল থেকে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে। এই কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি এবং গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আমেনা বেগম, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আহম মোস্তাকুর রহমান, দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাতব্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সংস্থার টাকায় ‘কোটিপতি’ জাহাঙ্গীর!

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

রামগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা

রায়পুরে গাইড ওয়াল না থাকায় সড়ক এখন মরণ ফাঁদ,

লক্ষ্মীপুরে অনিয়ম করা প্রতিষ্ঠানকে দেয়া হলো ৯ কোটি টাকার কাজ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর এলজিইডি অফিসে লুটপাটের উৎসব দুদকের অনুসন্ধান চায় স্থানীয়রা

১০

রামগতিতে ভূমি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১১

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১২

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ, শালিসির রায় না মেনে সীমানা নির্মাণে বাঁধা দেয়ার চেষ্টা

১৩

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

১৪

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

১৫

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

১৬

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

১৭

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

১৮

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

১৯

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

২০