banglarmukul
৪ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষীপুর দক্ষিণ তেমুহনী-ঝুমুড় মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জনতা ফিলিং স্টেশন ও যানবাহনে জরিমানা

মাহমুদুর রহমান মনজু :

অদ্য ০৪ এপ্রিল ২০২৬ তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ তেমুহনী ও ঝুমুড় মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।


অভিযানকালে দক্ষিণ তেমুহনী স্টেশনে অবস্থিত মেসার্স জনতা ফিলিং স্টেশনে তেলের মজুদ ও ক্রয়-বিক্রয় রেজিস্টার পর্যালোচনা করা হয়। এ সময় তেল ক্রয়ের রেজিস্টার হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


এছাড়া ঝুমুড় মোড় ও দক্ষিণ তেমুহনী এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ৫ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ধারায় ৪টি মামলায় ১৬,০০০ টাকা জরিমানা করা হয়।


অভিযানে পৃথক দুটি আইনের আওতায় মোট ৫টি মামলায় সর্বমোট ৩১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

১০

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

১১

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

১২

লক্ষ্মীপুরে সালিশি চুক্তি অমান্য, ৯৯৯ ডেকে কাজ বন্ধ—প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে উত্তেজনা

১৩

লক্ষ্মীপুরে ইউপি সদস্য মুরাদ হোসেনকে ঘিরে অপপ্রচার: প্রতিবাদে সরব এলাকাবাসী, আইনি পদক্ষেপের প্রস্তুতি

১৪

সাক্ষী হওয়ায় রক্ষা পেল না জীবন—লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর হামলায় আহত ১, আতঙ্কে পরিবার

১৫

অসামাজিক কর্মকাণ্ড দেখে ফেলায় যুবককে হত্যার হুমকি: বহিষ্কৃত নেতার হস্তক্ষেপে গোপন সমাধান, প্রশ্নে জনমত

১৬

চরশাহীতে প্রবাসী হৃদয়ের ‘কিলিং মিশন’ অভিযোগ: ডাকাতির টাকায় সন্ত্রাসী বাহিনী গঠনের দাবি

১৭

সংরক্ষিত নারী আসনে লক্ষ্মীপুরের তিন নারী প্রার্থীর মনোনয়ন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

১৮

রায়পুরের কৃতী কন্যা শামীম আরা লুনা ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ—এলাকাজুড়ে গর্ব ও আনন্দ

১৯

রাস্তা নেই, উন্নয়নও থেমে: লক্ষ্মীপুরে ৫০০ ফুট সড়কের অপেক্ষায় ১৮ পরিবারের দুঃসহ জীবন

২০