banglarmukul
৪ এপ্রিল ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগতিতে পুলিশের জালে চোরচক্র: রিমান্ডে যুবকের স্বীকারোক্তিতে মিললো চোরাই মালামাল

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে চোরচক্রের তৎপরতা উন্মোচিত হয়েছে। রিমান্ডে থাকা এক যুবকের স্বীকারোক্তির ভিত্তিতে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৩ এপ্রিল ২০২৬) রামগতি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। রামগতি থানার মামলা নং-২১, তারিখ ২৬/০৩/২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়েরকৃত মামলার আসামি মো. আরমান হোসেন দিপু (২৩) কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—৩টি সিলিং ফ্যান, ১টি গ্যাসের চুলা, ১টি কাপড় ইস্ত্রি (আয়রন), ১টি ইলেকট্রনিক কেটলি, ১টি কড়াই এবং ১টি হেয়ার ড্রায়ার।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন তারা।
রামগতি থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারে টহল বৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ড. রেজাউল করিমের আরোগ্য কামনায় চন্দ্রগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শপথের ভিডিও ভাইরাল, ২৫ জনের নামসহ মামলা; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

১০

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

১১

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১২

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৩

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

১৪

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

১৫

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

১৬

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

১৭

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

১৮

লক্ষ্মীপুরে সালিশি চুক্তি অমান্য, ৯৯৯ ডেকে কাজ বন্ধ—প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে উত্তেজনা

১৯

লক্ষ্মীপুরে ইউপি সদস্য মুরাদ হোসেনকে ঘিরে অপপ্রচার: প্রতিবাদে সরব এলাকাবাসী, আইনি পদক্ষেপের প্রস্তুতি

২০