banglarmukul
২ এপ্রিল ২০২৬, ৮:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষীপুরে জরাজীর্ণ স্কুল ভবনের ছাদ ধসে আহত ৫ ছাত্রী

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ‘রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়’-এ ক্লাস চলাকালীন ছাদের ভিম ও পলেস্তারা ধসে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে—নাদিয়া, ঋতু ও সামিয়া। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর দুই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও ষষ্ঠ শ্রেণির ক্লাস চলছিল। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ছাদের একটি অংশ ও ভিমের পলেস্তারা খসে পড়ে ছাত্রীদের ওপর। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির সৃষ্টি হয়। বেঞ্চে বসে থাকা পাঁচ ছাত্রী মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ক্লাস চলাকালীন হঠাৎ ছাদের ভিমের একটি অংশ ধসে পড়ে। এতে আমাদের ৫ জন ছাত্রী আহত হয়েছে। আমরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।”


ঘটনার পর অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জরাজীর্ণ ভবনে ক্লাস নেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের মাথায় আঘাত থাকায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

১০

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১২

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১৩

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৪

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৬

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৭

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৮

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৯

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০