banglarmukul
৩১ মার্চ ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ইয়াবা-মদ ও পিস্তলসহ গ্রেপ্তার ২

মিজানুর শামীমঃ

লক্ষ্মীপুরের চররুহিতা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও একটি দেশীয় তৈরী পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার মধ্যেরাত ১২ সাড়ে বারোটায় (৩১ মার্চ মঙ্গলবার) সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্হ চর লামছি এলাকার কালু খাঁ’র নতুন বাড়ী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন চর লামছি গ্রামের কালু খাঁয়ের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) ও পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেন শাহীন (৩১)। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমের বাড়ীর ঘরের ওয়ারড্রব থেকে ২০০ পিচ ইয়াবা, ৩ বোতল বিলাতি মদ, ১৮০ এমএল পরিমাণের ২০ বোতল হুইস্কি, এবং দেশি লেদে তৈরি একটি একনলা পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এছাড়া তাদের নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের দুই হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সানোয়ার হোসেন দৈনিক বাংলার মুকুলকে মুঠোফোনে বলেন, গোপন সুত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চররুহিতা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম ও কবির হোসেন নামে দুইজনের নিকট থেকে ২০০ পিচ ইয়াবা, ৩ বোতল বিলাতি মদ, ১৮০ এমএল পরিমাণের ২০ বোতল হুইস্কি এবং দেশি লেদে তৈরি একটি একনলা পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমে বিরুদ্ধে অস্ত্র আইনে এবং তাদের দুই জনের বিরুদ্ধে মাদক ক্রয় বিক্রয়ের অপরাধে লক্ষ্মীপুর সদর থানায় আমি বাদী হইয়া অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে গাঁজা চাষ ও মাদক ব্যবসা: মাদক ব্যবসায়ী গ্রেফতার, গাঁজা ও চারা জব্দ

লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরে ইয়াবা-মদ ও পিস্তলসহ গ্রেপ্তার ২

বঙ্গোপসাগরে রহস্যজনক নিখোঁজ ১৬ জেলে—লক্ষ্মীপুরের ৯ পরিবারে কান্না ও অপেক্ষা

লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মিলনমেলা: বার্ষিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬

বরিশাল সদর উপজেলায় ২ অবৈধ ইটভাটায় অভিযান চিমনি ধ্বংস ও জরিমানা

“পুলিশ অপরাধীদের ভয় পায় নিরপরাধীদের ফাঁসায়” বিএনপি নেতার ফেসবুক পোস্ট ভাইরাল

“মুকুলে ভরলেও ফলনে ঘাটতি—লক্ষ্মীপুরে আমের বাম্পার ফলনের আশা ম্লান”

লক্ষ্মীপুরে বিলুপ্তির পথে মাটির মটকা—গ্রামীণ ঐতিহ্যের নীরব বিদায়

অবহেলায় প্রাণহানি: বাসের বক্সে শ্বাসরোধে ৪৭ ছাগলের মৃত্যু, লক্ষ্মীপুরে ক্ষোভ

১০

চুরির সন্দেহে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ: হাত বেঁধে মারধর, মুখে সিগারেটের ছ্যাঁকা

১১

ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্ত্রী-সন্তানসহ মাদরাসা শিক্ষক নিহত, দুই জেলায় শোকের মাতম

১২

রায়পুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৩

লক্ষ্মীপুরে মৎস্য খামারে সাফল্যের গল্প: নারী উদ্যোক্তা সালেহা বেগম বকুলের উদ্যোগে সম্ভাবনার নতুন দিগন্ত

১৪

দক্ষিন হামছাদী ইউনিয়নে সবার আগে বাংলাদেশ মিনি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

১৫

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৬

দেড় মাস পর রায়পুরে অটোরিকশা চালক সোহাগ হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

১৭

লক্ষ্মীপুরে ইন্সপেক্টর মধু সুধন নাথকে জেলা পুলিশের বিদায় সংবর্ধনা

১৮

ঈদের আনন্দ সবার ঘরে: লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ‘সারা বাংলা ৮৮ প্যানেল’-এর উপহার বিতরণ

১৯

লক্ষ্মীপুরে ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

২০