banglarmukul
২৭ মার্চ ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুরির সন্দেহে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ: হাত বেঁধে মারধর, মুখে সিগারেটের ছ্যাঁকা

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরে মাত্র ৮০০ টাকা চুরির সন্দেহে দুই শিশুকে হাত বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। নির্যাতনের একপর্যায়ে এক শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে শহরের দক্ষিণ মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আহত দুই শিশু হলো—সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার আবদুস সহিদের ছেলে মুজাহিদ হোসেন (৯) এবং ভবানীগঞ্জের চরউভূতি এলাকার জিয়াউল হকের ছেলে জিহান হোসেন (১২)। মুজাহিদ স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং জিহান একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। বর্তমানে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মার্কাস মসজিদ এলাকায় মনির হোসেনের মুদি দোকান থেকে ৮০০ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই শিশুকে আটক করে মনির ও তার সহযোগীরা। পরে ‘চোর’ আখ্যা দিয়ে প্রকাশ্যে তাদের হাত বেঁধে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে বড় শিশু জিহানের মুখে জ্বলন্ত সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়।
নির্যাতিত শিশুদের স্বজনরা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুদের ছাড়িয়ে নিতে চাইলে অভিযুক্ত মনির হোসেন জোরপূর্বক তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরে গুরুতর আহত অবস্থায় রাত ১১টার দিকে শিশুদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দাবি, শিশুরা চুরির সঙ্গে জড়িত নয়; শুধুমাত্র সন্দেহের বশে তাদের ওপর এই নির্মম নির্যাতন চালানো হয়েছে।
তবে অভিযুক্ত মনির হোসেন নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার দোকান থেকে টাকা নেওয়ার বিষয় তারা স্বীকার করেছে। আমি শুধু একটি থাপ্পড় দিয়েছি, এর বেশি কিছু করিনি।”
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম জানান, দুই শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং এক শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকার স্পষ্ট দাগ পাওয়া গেছে। তাদের চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কেউ অপরাধ করলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশুদের ওপর এমন অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মুকুলে ভরলেও ফলনে ঘাটতি—লক্ষ্মীপুরে আমের বাম্পার ফলনের আশা ম্লান”

লক্ষ্মীপুরে বিলুপ্তির পথে মাটির মটকা—গ্রামীণ ঐতিহ্যের নীরব বিদায়

অবহেলায় প্রাণহানি: বাসের বক্সে শ্বাসরোধে ৪৭ ছাগলের মৃত্যু, লক্ষ্মীপুরে ক্ষোভ

চুরির সন্দেহে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ: হাত বেঁধে মারধর, মুখে সিগারেটের ছ্যাঁকা

ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্ত্রী-সন্তানসহ মাদরাসা শিক্ষক নিহত, দুই জেলায় শোকের মাতম

রায়পুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

লক্ষ্মীপুরে মৎস্য খামারে সাফল্যের গল্প: নারী উদ্যোক্তা সালেহা বেগম বকুলের উদ্যোগে সম্ভাবনার নতুন দিগন্ত

দক্ষিন হামছাদী ইউনিয়নে সবার আগে বাংলাদেশ মিনি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

দেড় মাস পর রায়পুরে অটোরিকশা চালক সোহাগ হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

১০

লক্ষ্মীপুরে ইন্সপেক্টর মধু সুধন নাথকে জেলা পুলিশের বিদায় সংবর্ধনা

১১

ঈদের আনন্দ সবার ঘরে: লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ‘সারা বাংলা ৮৮ প্যানেল’-এর উপহার বিতরণ

১২

লক্ষ্মীপুরে ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

১৩

লক্ষ্মীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ব্যতিক্রমী ঈদ সম্মানি ও মেহেদি উৎসব

১৪

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন

১৫

গনভোটের সৃকৃতি  ও জুলাই  সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা করছে—এ আর হাফিজ উল্লাহ

১৬

কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ 

১৭

প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ফেরাতে সমাজকেই এগিয়ে আসতে হবে : ইউএনও

১৮

লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

২০