banglarmukul
১৪ মার্চ ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী 

মোঃ নুর হোসেন :

‎পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সময়ে যারা ছিলেন, এরা দেশের অর্থ কিভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি। তা তদন্তাধীন রয়েছে। যাদের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান কাজগুলো দ্রুত শেষ করা হবে। বর্তমান দেশপ্রেমিক সরকার সম্পুর্ণ দুর্নীতিমুক্ত রেখে কাজগুলো যেন সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর থাকবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনার পাড় বাঁধ পরিদর্শনকালে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে এসব কথা বলেন।

‎ তিনি আরো বলেন,আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণের জন্য কাজ করছি। নদীর ৩১ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ চলছে, কাজের ধরণ ও মান কেমব হবে তা সব সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পন্ন করবো।

‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গা জমি হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। পানিতে উৎপাদির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। বাঁধের শেষ হলে মেঘনা পাড়ের মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। এখন থেকে সবার সহযোগিতা নিয়ে এ বাঁধের কাজ শেষ করবো আমরা।

‎এসময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের  সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ উপলক্ষে সাহিত্য সংসদের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান

রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কয়েক দিন ধরে তরুণী প্রেমিকার অবস্থান

দাতব্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সংস্থার টাকায় ‘কোটিপতি’ জাহাঙ্গীর!

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

রামগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা

রায়পুরে গাইড ওয়াল না থাকায় সড়ক এখন মরণ ফাঁদ,

লক্ষ্মীপুরে অনিয়ম করা প্রতিষ্ঠানকে দেয়া হলো ৯ কোটি টাকার কাজ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

১০

বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

১১

লক্ষ্মীপুর এলজিইডি অফিসে লুটপাটের উৎসব দুদকের অনুসন্ধান চায় স্থানীয়রা

১২

রামগতিতে ভূমি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১৩

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৪

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ, শালিসির রায় না মেনে সীমানা নির্মাণে বাঁধা দেয়ার চেষ্টা

১৫

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

১৬

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

১৭

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

১৮

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

১৯

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

২০