banglarmukul
৯ মার্চ ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগতিতে মাদ্রাসা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি মাদ্রাসাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইসলামি আন্দোলন বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আলেকজান্ডার দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন জামিলের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


জানা যায়, রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকায় আলেকজান্ডার বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে অবস্থিত আলেকজান্ডার দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের অফিস কক্ষে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে ওই নারী শিক্ষার্থীর সঙ্গে প্রধান শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখা যায়। পরে ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এছাড়া জানা গেছে, মাওলানা শাহাদাত হোসেন জামিল রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাজী রৌশন আলী জামে মসজিদের সভাপতির দায়িত্বেও রয়েছেন। ঘটনার পর থেকে তাকে এলাকায় দেখা যাচ্ছে না এবং তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়দের দাবি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, শ্বশুর-শ্যালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ড. রেজাউল করিমের আরোগ্য কামনায় চন্দ্রগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শপথের ভিডিও ভাইরাল, ২৫ জনের নামসহ মামলা; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১১

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

১২

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

১৩

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১৪

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৫

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

১৬

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

১৭

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

১৮

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

১৯

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

২০