banglarmukul
২ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার

মো: জহির হোসেন :

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নদীর পাড় মসজিদের কাছেই ডাকাতিয়া নদী কোল ঘেঁষে মানবেতর জীবন কাটাচ্ছেন ৭৫ বছর বয়সী ছালেহা বেগম। জীবনের শেষ প্রান্তে এসে তার একমাত্র চাওয়া—মাথা গোঁজার মতো একটি নিরাপদ ঘর। প্রায় দুই দশক আগে স্বামীকে হারান ছালেহা। কোনো সন্তান না থাকায় স্বামীর মৃত্যুর পর থেকেই শুরু হয় তার নিঃসঙ্গ লড়াই। নেই নিজের জমি, নেই কোনো স্থায়ী আশ্রয়। স্থানীয় রুবেল নামের এক সহৃদয় ব্যক্তির দেওয়া একটি পরিত্যক্ত, জরাজীর্ণ ঘরের কোণেই তার বসবাস। ভাঙা টিনের চাল, সুপারি পাতার বেড়া আর মাটির মেঝে—এই সামান্য আশ্রয়ই এখন তার সব। সেই এক চিলতে ঘরেই রান্না, খাওয়া আর ঘুম। শীতের কনকনে ঠান্ডা, গ্রীষ্মের দাবদাহ কিংবা বর্ষার ঝড়বৃষ্টি—সবই সহ্য করতে হয় তাকে। গত বছরের জলোচ্ছ্বাসে নদীর পানি ঘরে ঢুকে পড়লে সারারাত পানির মধ্যে বসে কাটাতে হয়েছিল। সেই পানিতে ভিজে তার পায়ে ঘা হয়, যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি।

মিডিয়া নিউজের প্রতিবেদকের ডাক শুনে সুপারি পাতার বেড়া সরিয়ে ধীরে ধীরে বাইরে আসেন ছালেহা। ক্লান্ত চোখে তাকিয়ে বলেন, বাবা, আমার তো আর কেউ নাই। একটা ঘর পাইলে বাকি জীবনটা শান্তিতে কাটাইতে পারতাম। এখন রাত হলেই ভয় লাগে—কখন ঘরটা পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃদ্ধা ছালেহা চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক সময় দুবেলা খাবারও জোটে না। প্রতিবেশীরা কখনো খাবার দিলে তবেই তার চুলায় আগুন জ্বলে। তারা বলেন, সরকারি বা বেসরকারি উদ্যোগে যদি তার জন্য একটি ছোট ঘরের ব্যবস্থা হতো, তাহলে অন্তত জীবনের শেষ সময়টা নিরাপদে কাটাতে পারতেন।
এলাকাবাসীর মতে, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এলে ছালেহার মতো একজন অসহায় বৃদ্ধার মুখে হাসি ফোটানো কঠিন কিছু নয়। একটি ছোট ঘরই তার স্বপ্ন, একটি নিরাপদ আশ্রয়ই তার শেষ আশা।
নদীর পাড়ে ভাঙাচোরা সেই ঘরের সামনে দাঁড়িয়ে ছালেহার কণ্ঠে শোনা যায় দীর্ঘশ্বাস মেশানো আর্তনাদ, আমার আর বেশি কিছু লাগে না বাবা, একটা ঘর হলেই হইবো।

মানবিক সমাজ গঠনে এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। ছালেহার মতো আরও অনেক অদেখা মানুষের জীবনে একটু আলো পৌঁছে দিতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছে। সালেহাকে সাহায্য পাঠানোর ঠিকানা:
মিল্লাত 01886968899
বিকাশ 01837941111

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১০

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১২

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

১৩

রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময়

১৪

রামগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৫

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

১৬

লক্ষ্মীপুর মেঘনা রোডের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

১৭

নজরুলের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ উপলক্ষে সাহিত্য সংসদের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কয়েক দিন ধরে তরুণী প্রেমিকার অবস্থান

১৯

দাতব্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সংস্থার টাকায় ‘কোটিপতি’ জাহাঙ্গীর!

২০