banglarmukul
২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবাসহ মো: সবুজ (৪২) নামে এক ইয়াবা ব‌্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে লক্ষ্মীপুর সদর থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক মো: সবুজ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের কামালপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শফিকুল ইসলাম এবং মাতার নাম কুসুম বেগম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার লক্ষ্মীপুর সদর থানা এলাকায় দায়িত্ব পালনকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. সবুজকে আটক করে তাঁর কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

১

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

২

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

৪

রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

৫

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

৬

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

৮

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

৯

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

১০

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১২

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

১৩

ভালো থেকো

১৪

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১৫

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

১৬

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

১৭

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১৮

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১৯

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

২০