banglarmukul
১৪ অক্টোবর ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৩টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, পৌর মহাশ্মশান কমিটি ও লোকনাথ সেবা সংঘের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় ইউএনও আজিজুন নাহার পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, মণ্ডপগুলোর বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি সবার সমস্যা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন।
সভায় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ বনিক, সাধারণ সম্পাদক শংকর মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদ হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ মোশারেফ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল হোসেনসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

১

রামগঞ্জে পরিবেশ কর্মকর্তার সঙ্গে সভার পর অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি

২

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৩

লক্ষ্মীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৪

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

৫

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে ‘মা ইলিশ’ নিধনের নেতৃত্বে যুবদল নেতা- ৫ দিনে কোটি টাকার ইলিশ বিক্রয়ের অভিযোগ

৬

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লক্ষ্মীপুরের নবনিযুক্ত সিভিল সার্জন

৭

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

৮

রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

৯

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১০

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপনে উদ্ধার! থানায় মামলা

১১

রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

১২

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৩

বাস্তব কথা

১৪

কমলনগরে উপজেলা যুবদল নেতা ও গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান রকি বহিষ্কার

১৫

রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুলের নানা অনিয়ম

১৬

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

১৭

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

১৮

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

১৯

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

২০