
ফিরোজ আলম পরশ,
রামগতি (লক্ষ্মীপুর)প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতি রামগতি শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে চর গাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার নিজাম উদ্দিন, ৯নং চর গাজী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান
আলহাজ্ব নাছির উদ্দিন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতি উপজেলা সভাপতি,আলমগীর হোসেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, চরগাজী ইউনিয়ন বিএনপি সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু ,চরগাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কন্ট্রাক্টর, ,সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান, বিএনপিএর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মা ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
করে মৎস্যজীবি সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন,
একটি ছোট ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে তা থেকে প্রায় দুই লাখ ইলিশের জন্ম হওয়া সম্ভব।
আর বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া যায়। প্রধানমন্ত্রী দেশকে সব দিক থেকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চান। তাই আমাদের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে।’ জেলেদের উদ্দেশ্যে ফিল্ড অফিসার নিজাম উদ্দিন বলেন, ‘অভিযানের এ ২২ দিন আপনাদের কষ্টের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ সময়টুকু নদীতে জাল না ফেললে পরবর্তী সময়ে এ ইলিশ আপনারাই ধরবেন এবং লাভবান হবেন।
তাই মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের জনগণকে সহযোগিতা করতে হবে।’ইলিশ মাছ কমে যাওয়ার জন্য প্রজনন মৌসুমে মা ইলিশ ধরাকে দায়ী করেছেন প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন।