banglarmukul
১৪ অক্টোবর ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে  মৎস্যজীবি সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

 ফিরোজ আলম পরশ,
রামগতি (লক্ষ্মীপুর)প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতি রামগতি শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 শনিবার বিকালে চর গাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার নিজাম উদ্দিন, ৯নং চর গাজী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান
আলহাজ্ব নাছির উদ্দিন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতি উপজেলা সভাপতি,আলমগীর হোসেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,   চরগাজী ইউনিয়ন বিএনপি  সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু ,চরগাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম কন্ট্রাক্টর, ,সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান, বিএনপিএর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মা ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
করে মৎস্যজীবি সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন,
একটি ছোট ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে তা থেকে প্রায় দুই লাখ ইলিশের জন্ম হওয়া সম্ভব।
 আর বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া যায়। প্রধানমন্ত্রী দেশকে সব দিক থেকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চান। তাই আমাদের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে।’ জেলেদের উদ্দেশ্যে ফিল্ড অফিসার নিজাম উদ্দিন  বলেন, ‘অভিযানের এ ২২ দিন আপনাদের কষ্টের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ সময়টুকু নদীতে জাল না ফেললে পরবর্তী সময়ে এ ইলিশ আপনারাই ধরবেন এবং লাভবান হবেন।
তাই মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের জনগণকে সহযোগিতা করতে হবে।’ইলিশ মাছ কমে যাওয়ার জন্য প্রজনন মৌসুমে মা ইলিশ ধরাকে দায়ী করেছেন  প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট, দুর্ভোগে রোগীরা

১

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে  মৎস্যজীবি সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

২

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

৩

রামগঞ্জে পরিবেশ কর্মকর্তার সঙ্গে সভার পর অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি

৪

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

লক্ষ্মীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৬

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

৭

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে ‘মা ইলিশ’ নিধনের নেতৃত্বে যুবদল নেতা- ৫ দিনে কোটি টাকার ইলিশ বিক্রয়ের অভিযোগ

৮

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লক্ষ্মীপুরের নবনিযুক্ত সিভিল সার্জন

৯

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

১০

রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১১

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১২

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপনে উদ্ধার! থানায় মামলা

১৩

রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

১৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৫

বাস্তব কথা

১৬

কমলনগরে উপজেলা যুবদল নেতা ও গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান রকি বহিষ্কার

১৭

রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুলের নানা অনিয়ম

১৮

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

১৯

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

২০