banglarmukul
১৩ অক্টোবর ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

কাজী মুহাম্মদ ইউনুছ,
‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
‎লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী বাংলাদেশের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয় । উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এবং এ আসনের এমপি প্রার্থী এআর হাফিজ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার মো. সোহেল রানা,  নিকেশ মজুমদার, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,  চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোছাইন, জামায়াত নেতা আকতার হোসেন মিলন, মিজানুর রহমান মান্না, ও ডা.ইউছুফ প্রমুখ। ওই সময় প্রতিটি ওয়ার্ডে রোগীদের মাঝে সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ এবং হাসপাতালে চারপাশে  মশার উপদ্রব নিয়ন্ত্রনে ব্লিচিং পাউডার এবং স্প্রে ছিটানো হয়।
‎পরে  জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ। তাই জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে সবার আগে এগিয়ে আসে। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের দেশ ব্যাপী এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন ১৫০ থেকে ১৭৫ জন রোগী ভর্তি থাকেন এবং বহির্বিভাগে ৪ শতাধিক রোগী নিয়মিত চিকিৎসা নিয়ে থাকেন। বর্তমানে ভর্তিকৃত রোগীদের মধ্যে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট, দুর্ভোগে রোগীরা

১

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে  মৎস্যজীবি সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

২

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

৩

রামগঞ্জে পরিবেশ কর্মকর্তার সঙ্গে সভার পর অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি

৪

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

লক্ষ্মীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৬

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

৭

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে ‘মা ইলিশ’ নিধনের নেতৃত্বে যুবদল নেতা- ৫ দিনে কোটি টাকার ইলিশ বিক্রয়ের অভিযোগ

৮

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লক্ষ্মীপুরের নবনিযুক্ত সিভিল সার্জন

৯

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

১০

রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১১

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১২

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপনে উদ্ধার! থানায় মামলা

১৩

রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

১৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৫

বাস্তব কথা

১৬

কমলনগরে উপজেলা যুবদল নেতা ও গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান রকি বহিষ্কার

১৭

রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুলের নানা অনিয়ম

১৮

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

১৯

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

২০