banglarmukul
১৩ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লক্ষ্মীপুরের নবনিযুক্ত সিভিল সার্জন

কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
উপজেলা পর্যায়ে সার্বিক স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন জেলার নব নিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম।
(আজ) মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ (ওপিডি), মহিলা ও পুরুষ ওয়ার্ড, প্রসূতি সেবা কেন্দ্র এবং ল্যাবরেটরি বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সরাসরি তাদের সাথে কথা বলেন।
​পরিদর্শন শেষে সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে কর্মরত চিকিৎসক, সেবিকা (নার্স) ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ, রোগীরা যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন। সরকারের লক্ষ্য প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, আর তা বাস্তবায়নে আমাদের সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে’।
​তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা, জরুরি সেবা নিরবিচ্ছিন্ন রাখা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন।
​এ সময় কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু, এমওডিসি ডা. সোহেল রানাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
​পরিদর্শন শেষে সিভিল সার্জন হাসপাতালের সার্বিক সেবামূলক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

১

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

২

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

৪

রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

৫

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

৬

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

৮

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

৯

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

১০

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১২

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

১৩

ভালো থেকো

১৪

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১৫

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

১৬

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

১৭

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১৮

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১৯

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

২০