বাংলার মুকুল নিউজ ডেক্স:
রামগঞ্জ থানার নামে বরাদ্দকৃত নতুন ডাবল কেবিন পিকআপ গাড়িটি রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন লক্ষ্মীপুর জেলার মাননীয় পুলিশ সুপার মোঃ আবু তারেক স্যার।
এ সময় উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রায়পুর ও রামগতি সার্কেলের সম্মানিত সহকারী পুলিশ সুপারদ্বয় এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রামগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষা, টহল ও ডিউটি কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন এই গাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই গাড়িটি দ্রুত বরাদ্দ ও হস্তান্তরের ক্ষেত্রে আন্তরিক প্রচেষ্টার জন্য লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাহাদাত হোসেন সেলিম স্যারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ।
স্যারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে রামগঞ্জ থানার ডিউটি কার্যক্রমের জন্য দ্রুত একটি নতুন গাড়ি পাওয়া সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
জনসেবায় আরও গতিশীলতা, নিরাপত্তায় আরও সক্ষমতা।
মন্তব্য করুন