banglarmukul
৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত এক যুবকের আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘর ও ৬টি দোকান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৭টি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান। রোববার ভোর ৫টার দিকে রায়পুর উপজেলার বাসাবাড়ি বাজারসংলগ্ন করিম বক্স বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়ির রফিক উল্যার ছেলে সোহেল পেট্রোল ঢেলে প্রথম নিজ ঘরে আগুন ধরিয়ে দেন। পরে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নিয়ে আশপাশের ঘরবাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে চরম মাদকাসক্ত এবং মাদকের প্রভাবে তার এমন উন্মত্ত কর্মকাণ্ডের কারণেই এই ভয়াবহ সামাজিক বিপর্যয় ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ‘জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’র মালিক জানান, আগুনে তার দোকানের বিপুল পরিমাণ মূল্যবান মালামাল পুড়ে গেছে। একই সঙ্গে দোকানের পেছনের বসতঘরটিও পুরোপুরি ভস্মীভূত হয়েছে। তারও দাবি, পেছনের ঘরে থাকা সোহেলই ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রায়পুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। স্থানীয়দের কাছে ফায়ার সার্ভিসের সরাসরি নম্বর না থাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে রায়পুরের ২টি ও লক্ষ্মীপুর সদরের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয়দের মতে, ঘটনাটি কেবল একটি অগ্নিকাণ্ড নয়; এটি মাদকের ভয়াবহ সামাজিক অভিশাপের চরম উদাহরণ। একজন মাদকাসক্ত ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডে ১৭টি পরিবার এক মুহূর্তে নিঃস্ব হয়ে গেছে। ঘটনার পর দুর্ঘটনাস্থলে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও দোকানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। স্বজন ও ক্ষতিগ্রস্তদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়; বহু পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে। টেলিস্কোপক্রয় করুন

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, ওসি নিজামউদ্দিন ভূঁইয়া এবং উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

১

সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

২

কমলনগরে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের প্রতিবাদে জেলের ভিডিও ভাইরাল

৩

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি

৪

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ 

৫

জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে কমলনগরে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

৬

লাইফ লাইন হাসপাতালের বিরুদ্ধে  অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন: কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু, প্রসূতির অবস্থা আশঙ্কাজনক

৭

রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

৮

রায়পুরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার উদ্ধার ৩৩ পিস ইয়াবা, ১০ হাজার টাকা ও কারেন্ট শর্ট মেশিন

৯

রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে ফুলের মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা মৌমাছি, বাড়ির আঙিনা থেকে বাগানে ফলন ও বাড়তি আয়ের স্বপ্ন

১০

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কমলনগরে  পুজা মন্ডপ পরিদর্শনকালে হুইপ নিজান

১১

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে অনার্সে সাফল্য, ফার্স্ট ক্লাস পেলেন ২৮ শিক্ষার্থী

১২

কমলনগরে বসতবাড়ির গাছ কেটে জমি দখলের চেষ্টা: থানায় অভিযোগ

১৩

কমলনগরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে দুই এমপির আধা সরকারিপত্র: দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

১৪

রামগঞ্জের ভাদুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোয়াজ্জেম হোসেন পারভেজ

১৫

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

১৬

কমলনগরে জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকীর ইন্তেকাল

১৭

কমলনগরে লাইফ লাইন হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ: স্বজনদের ক্ষোভ

১৮

চাওয়া পাওয়া

১৯

টেপ বলের বিপিএল এ ডাক পেয়েছে লক্ষ্মীপুর ক্লাবের সোহাগ

২০