banglarmukul
২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রামগঞ্জের গণমাধ্যমকর্মী ও ‘সত্য সমাচার’-এর পরিচালক মো. মাহফুজ পাটওয়ারী তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‘মাহফুজ পাটওয়ারী’-তে এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছেন। এ উপলক্ষে ইউটিউবের পক্ষ থেকে তিনি পেয়েছেন সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড বা সিলভার প্লে বাটন।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিকেল ৫টার দিকে রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আউগানখিল এলাকার নিজ বাড়িতে আনন্দঘন পরিবেশে সিলভার প্লে বাটনটির আনুষ্ঠানিক আনবক্সিং করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী ও দৈনিক ঘোষণার রামগঞ্জ প্রতিনিধি স্বপ্নীল চৌধুরী জাবেদ, দৈনিক স্বদেশ বিচিত্রার রামগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম ভূঁইয়া, ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মহসীন এবং প্রবাসী সাহাদাত হোসেন।

আনবক্সিং অনুষ্ঠানে মাহফুজ পাটওয়ারী বলেন, গণমাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল পরিচালনা করে আসছেন। নিয়মিত কনটেন্ট প্রকাশের ধারাবাহিকতায় তার চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করে। এর স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে তিনি সিলভার প্লে বাটন পেয়েছেন।

তিনি আরও বলেন, ইউটিউবের নির্ধারিত মাইলফলক অনুযায়ী এক লাখ সাবস্ক্রাইবারে সিলভার, ১০ লাখ সাবস্ক্রাইবারে গোল্ড এবং এক কোটি সাবস্ক্রাইবারে ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেওয়া হয়।

মাহফুজ পাটওয়ারী বলেন, “আমি জানি না ভবিষ্যতে এতদূর যেতে পারব কি না। তবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা থাকলে এটি অসম্ভব নয়। গণমাধ্যমে কাজ করার পাশাপাশি সমাজের জন্য ভালো কিছু করা, নিরপেক্ষ সংবাদ তুলে ধরা এবং আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করব।”

পরে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে সিলভার প্লে বাটনটি আনবক্সিং করা হয়। এ সময় এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০