banglarmukul
৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় এক হাজার রোগী। ক্যাম্পে অর্থোপেডিক, চক্ষু ও মেডিসিন বিভাগের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা দেন। পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।
শনিবার( ২৯ আগষ্ট) সকালে স্থানীয় সংসদ সদস্য ও সংসদের হুইপ এবিএম আশরাফ নিজানের বাড়িতে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামান।
হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের আয়োজনে এবং স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। দুপুর ১টা পর্যন্ত প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ এবং চক্ষু রোগীদের চশমা দেওয়া হয়।
হেল্প হ্যান্ডে ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন জানান, স্থানীয় সংসদ সদস্য এবিএম  নিজানের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কমলনগরের মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখা হবে। ধারাবাহিক কার্যক্রমের আওতায় প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু এবং হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমলনগর থানার ওসি মোঃ  ফরিদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার প্রমুখ ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০