banglarmukul
২২ জুলাই ২০২৬, ১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরে ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১টাকা আয়, ৪৪ কোটি ৬৪ লাখ ৮০হাজার ৯৯৪ টাকা ব্যয় ও ১০ কোটি ৯৩ লাখ ৪১হাজার ৯৪৭ টাকা উদ্বৃত্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার ( ২২ জুলাই) সকাল ১১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন।
রাজস্ব বাজেটে আয় ধরা হয়েছে ১৯ কোটি, ১০ লাখ ৭২ হাজার ২৩২ টাকা। ১৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৪ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ২৩৮ টাকা।

প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাত থেকে সর্বোচ্চ আয় দেখানো হয়েছে ৩৬ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৭০৯ টাকা, ব্যয় দেখানো হয়েছে ৩০ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকা এবং ৬ কোটি ১৭ লাখ ১৫ হাজার ৭০৯ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায়, বাজেট অনুষ্ঠানে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, ইসলামী আন্দোলন রামগঞ্জ পৌর শাখার সভাপতি হাজী মোঃ মহসীন, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ রোমান হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব বাবলু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন,
হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, হিসাব রক্ষক মো. ইব্রাহিম মিয়া, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক রাজু হোসেন, সিনিয়র সহ-সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ, বাংলার মুকুল পত্রিকার সম্পাদক এ কে এম মিজানুর রহমান মুকুল, সাংবাদিক মনির হোসেন বাবুল প্রমুখ। এ বাজেট অধিবেশনে জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১০

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

১১

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

১৩

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১৪

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১৬

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৭

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

২০