banglarmukul
১৪ জুলাই ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুর সদর উপজেলায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), লক্ষ্মীপুরের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান।
অভিযান চলাকালে সিটি হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার, আর এম ডেন্টাল কেয়ার এবং ডাক্তার আউয়াল মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করা হয়। পরিদর্শনে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল, চিকিৎসা সরঞ্জাম এবং সেবার সামগ্রিক মান যাচাইয়ের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানে আনসার, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় আনা হবে। লাইসেন্সবিহীন কিংবা অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌমুহনীতে আবাসিক হোটেল নারী-পুরুষের অবৈধ মেলামেশা, আটক ১৮

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

রায়পুরে ডিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

১২

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১৩

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১৪

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১৫

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৭

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৮

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৯

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

২০