banglarmukul
৯ জুন ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বহুল আলোচিত বিপি-৮ খাল পুনরুদ্ধার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে প্রশাসনের সাম্প্রতিক উচ্ছেদ অভিযান। দীর্ঘদিন ধরে অবৈধ দখল, ভরাট ও সংকোচনের কারণে অস্তিত্ব সংকটে পড়া খালটি পুনরুদ্ধারে জেলা প্রশাসনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে তাদের প্রশ্ন—এ অভিযান কি শুধুই সাময়িক, নাকি খালকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখার কার্যকর পদক্ষেপও নেওয়া হবে?

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টা ৩ মিনিট থেকে বিকেল ৪টা ৪৭ মিনিট পর্যন্ত রায়পুর উপজেলার ৪৩ নম্বর চরবংশী মৌজার আরএস ৩ নম্বর খতিয়ানের ১৭৩৩৬ দাগভুক্ত পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন খাল শ্রেণির সরকারি জমিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত ৬১টি স্থাপনার মধ্যে দোকানঘরগুলো সম্পূর্ণভাবে অপসারণ করা হয় এবং একটি কালভার্ট আংশিকভাবে ভেঙে ফেলা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
স্থানীয় সূত্র জানায়, স্টিল ব্রিজ সংলগ্ন খালপাড়ে বছরের পর বছর ধরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানঘর ও অন্যান্য স্থাপনা গড়ে ওঠে। এসব স্থাপনার কারণে খালের প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করে। বর্তমানে চলমান পুনঃখনন প্রকল্পের অংশ হিসেবেই খালের প্রকৃত সীমানা পুনরুদ্ধারে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
তবে অভিযানের পর নতুন করে সামনে এসেছে স্থায়িত্বের প্রশ্ন। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের অনেকেই মনে করেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় উচ্ছেদ কোনো সুখকর ঘটনা নয়। কিন্তু বৃহত্তর জনস্বার্থে খাল উদ্ধার প্রয়োজনীয় ছিল। শর্ত একটাই—উচ্ছেদের পর যাতে পুনরায় দখল না হয়, তা নিশ্চিত করতে হবে।
স্থানীয় এক সাংবাদিক বলেন, “খাল উদ্ধারকে অবশ্যই সমর্থন করা যায়, যদি প্রশাসনের লক্ষ্য স্থায়ীভাবে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়। কিন্তু কয়েক মাস পর যদি একই স্থানে আবার দোকানপাট গড়ে ওঠে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসায়ীরাই। একইসঙ্গে যারা বছরের পর বছর অবৈধ দখলকে প্রশ্রয় দিয়েছে কিংবা আর্থিক সুবিধা নিয়েছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।”
সম্প্রতি বিপি-৮ খালের পুনঃখনন নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, খালটির স্টিল ব্রিজ থেকে খাশেরহাট হয়ে বাবুরহাট পর্যন্ত বিস্তৃত অংশ দীর্ঘদিন ধরে দখল ও দূষণের শিকার। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ইজিপিপি কর্মসূচির আওতায় পুনঃখনন কাজ শুরু হওয়ার পর এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়।
তবে সচেতন মহল মনে করে, শুধু পুনঃখনন বা উচ্ছেদ অভিযানই যথেষ্ট নয়। খালের সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা প্রস্তুত, ভবিষ্যৎ নজরদারি এবং পুনর্দখল প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে সরকারি অর্থ ব্যয়ে পরিচালিত এ উদ্যোগ কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে না।
বিশেষজ্ঞদের মতে, দেশের বিভিন্ন স্থানে খাল উদ্ধারে বহুবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও পর্যাপ্ত নজরদারির অভাবে পুনরায় দখলের ঘটনা ঘটেছে। ফলে প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন উচ্ছেদের পর খালকে দখলমুক্ত রাখা এবং পুনঃখননের সুফল দীর্ঘমেয়াদে নিশ্চিত করা।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, বিপি-৮ খাল শুধু খনন নয়, সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা হবে। খালটি সচল হলে জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদন বাড়বে, পরিবেশের ভারসাম্য ফিরবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
রায়পুরের সচেতন নাগরিকদের ভাষায়, “উচ্ছেদ অভিযান সফল হয়েছে কি না, তার প্রকৃত মূল্যায়ন হবে কয়েক বছর পরে। যদি খালটি দখলমুক্ত থাকে, তাহলে এটি হবে জনস্বার্থে একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। আর যদি পুনরায় দখল হয়, তাহলে এই উচ্ছেদ শুধুই একটি দিনের প্রশাসনিক কর্মসূচি হয়ে থাকবে।”
খাল উদ্ধার ও পুনঃখনন কার্যক্রমকে ঘিরে তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বিপি-৮ খাল কি সত্যিই তার হারানো অস্তিত্ব ফিরে পাবে, নাকি আবারও দখলদারদের কবলে পড়ে যাবে? সময়ই দেবে সেই উত্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ পৌর বাইপাস সড়ক মরণ ফাঁদ, সাধারণ মানুষের ভোগান্তি

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, প্রশাসনিক কার্যক্রম শুরু

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

মালয়েশিয়া ১০তলা ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

১০

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

১১

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

১২

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

১৩

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

১৪

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৫

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

১৬

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

১৮

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১৯

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০