banglarmukul
২৩ মে ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাছান কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক আ.খ.ম. আবেদউল্লাহ, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. ছফিউল্লাহ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যপরিধি, আইন, নিয়ম-কানুন ও এর সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালত আইন, ২০০৯ অনুযায়ী স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত সময়ে স্বল্প খরচে বিভিন্ন ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি করতে পারে এবং এখানে আইনজীবী নিয়োগের প্রয়োজন হয় না।
আলোচনায় জানানো হয়, গ্রাম আদালতের মাধ্যমে প্রতারণা, ঝগড়া-বিবাদ, মারামারি, ভয়ভীতি প্রদর্শন, সম্পত্তি আত্মসাৎ, পাওনা টাকা আদায়, জমি দখল পুনরুদ্ধার, গবাদিপশুর কারণে ক্ষতিপূরণসহ বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তি করা যায়। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন। বক্তারা স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও ৯৪ হাজার টাকা উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক ২

নিউইয়র্কে চন্দ্রপাড়ার জাকেরদের মিলনমেলা: মানবসেবা ও আধ্যাত্মিকতার আহ্বান

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সের বৃদ্ধ গ্রেফতার

রামগঞ্জ পৌর বাইপাস সড়ক মরণ ফাঁদ, সাধারণ মানুষের ভোগান্তি

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, প্রশাসনিক কার্যক্রম শুরু

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

মালয়েশিয়া ১০তলা ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

১০

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

১১

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

১২

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

১৩

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

১৪

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

১৫

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

১৬

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

১৭

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৮

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

১৯

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

২০