banglarmukul
১৯ মে ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের স্মরণে শোক সভা ও দোয়া

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. নূরুল আলম ভূঁইয়া (রূপক) এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সদর উপজেলার স্বাস্থ্য সহকারীবৃন্দের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মোমিন শোক সভায় সভাপতিত্ব করেন। স্বাস্থ্য সহকারী আবদুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমের সহকর্মীরা তাঁদের স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন।

এর আগে গত বুধবার (৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নূরুল আলম ভূঁইয়া।

স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, একজন নিষ্ঠাবান স্বাস্থ্যকর্মী হিসেবে সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই অকাল মৃত্যুতে স্থানীয় স্বাস্থ্য বিভাগে এক অপূরণীয় ক্ষতি হলো।

অনুষ্ঠানে সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং রামগতির ‘ভ্যাকসিন হিরো’ খ্যাত সাহাব উদ্দিনসহ রামগঞ্জ ও রায়পুরসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মরহুমের সহকর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ পৌর বাইপাস সড়ক মরণ ফাঁদ, সাধারণ মানুষের ভোগান্তি

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, প্রশাসনিক কার্যক্রম শুরু

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

মালয়েশিয়া ১০তলা ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

১০

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

১১

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

১২

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

১৩

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

১৪

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৫

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

১৬

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

১৮

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১৯

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০