banglarmukul
১৯ মে ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৯মে) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।


উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)অভি দাশসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ভূমি সেবার সাথে ওয়ান-স্টপ প্ল্যাটফর্মে পরিচয় করিয়ে দেওয়া। এখন নাগরিকেরা ঘরে বসেই ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ এবং পর্চা বা খতিয়ানের আবেদন করতে পারছেন। তিনি শতভাগ স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।


আয়োজকেরা জানান, ১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ বুথ ও স্টলগুলো থেকে নাগরিকেরা সরাসরি ই-নামজারি আবেদন জমা দেওয়া, তাৎক্ষণিকভাবে খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ এবং অনলাইন ভূমি উন্নয়ন করের ডিজিটাল সেবা ও পরামর্শ সুবিধা পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১০

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

১২

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

১৩

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

১৪

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

১৫

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

১৭

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

১৮

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

১৯

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০