banglarmukul
৫ মে ২০২৬, ৬:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: পুলিশের দাবি সন্ত্রাসবিরোধী মামলা, পরিবারের অভিযোগ ভিন্ন

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ নয়ন (২৮) উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে।
পুলিশ জানায়, সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর এলাকা থেকে নয়নকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি শাহীন মিয়া।
অন্যদিকে, নয়নের পরিবারের দাবি, সোমবার বিকেলে উপজেলার চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই, মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ নয়নকে আটক করে।
তবে পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছেন রায়পুর থানার ওসি শাহীন মিয়া। তিনি জানান, নয়ন থানায় কোনো মামলা করতে আসেননি; বরং থানা এলাকার বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল এবং সেই মামলায়ই তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১১

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১২

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৩

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৪

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৫

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৬

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৭

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৮

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

২০