মাহমুদুর রহমান মনজু :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং ড. রেজাউল করিমের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোছাইন নূরনবী। চন্দ্রগঞ্জ থানা আমীর মাওলানা নূর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুর রহমান, থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনসহ থানা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ড. রেজাউল করিমের দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়।
মন্তব্য করুন