banglarmukul
২৭ এপ্রিল ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর:

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর পৌরসভার অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে জীবন বীমার আওতায় আনা হয়েছে। ১৫ বছর মেয়াদি ১ লাখ টাকার এই বিশেষ বীমা স্কিমের প্রথম কিস্তির অর্থ ইতোমধ্যে পরিশোধ করেছে পৌর কর্তৃপক্ষ। পরবর্তী কিস্তির ৫০ শতাংশ পৌরসভা এবং বাকি ৫০ শতাংশ কর্মীরা বহন করবেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর পৌর মিলনায়তনে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বীমার প্রিমিয়ামের কাগজপত্র হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল।
উদ্যোগটি নিয়ে সন্তোষ প্রকাশ করে পরিচ্ছন্নতাকর্মীরা জানান, স্বল্প বেতনের কারণে ভবিষ্যৎ নিয়ে তারা সবসময় শঙ্কায় থাকতেন। পৌরসভার এই উদ্যোগ তাদের ও তাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, “শহরের বর্জ্য ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। স্বল্প আয়ের কারণে চাকরি শেষে তাদের হাতে তেমন কিছু থাকে না। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই আমরা তাদের জীবন বীমার আওতায় এনেছি।”
তিনি আরও জানান, কর্মীদের বেতনের সামান্য অংশ জমা করে এই তহবিল গঠন করা হবে এবং সমপরিমাণ অর্থ ভর্তুকি দেবে পৌরসভা। ক্ষুদ্র সঞ্চয়ই একসময় বড় অঙ্কে পরিণত হবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানে দ্রুত একটি বিশেষ আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১০

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১১

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১২

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৩

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

১৪

আপত্তি স্থানীয়দের  কৃষিজমি-সবুজে ঘেরা প্রকৃতিতে ইটভাটার প্রস্তুতি! 

১৫

রামগঞ্জে খাল কচুরিপানা ও ময়লায় পরিপূর্ণ পানি দূষিত হয়ে ছড়াচ্ছে রোগ

১৬

রামগঞ্জে শারীরিক প্রতিবন্ধী মাঝে হুইলচেয়ার ও  সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

১৭

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

১৮

ক্রিকেটার থেকে ভয়ংকর সন্ত্রাসী, কে এই ডেভিড ইমন

১৯

রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২০