banglarmukul
২৭ এপ্রিল ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে জাহিদ হাসান রাব্বি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে জেলা শহরের মার্কাজ মসজিদ এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় শহরে বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এ সময় রাব্বি মোটরসাইকেলযোগে ঝুমুর এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ ঘুরানোর চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে দুর্ঘটনাটি ঘটে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় আনা রাব্বিকে মৃত পাওয়া গেছে। তার মাথার ডানপাশের খুলি ভেঙে গিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

লক্ষ্মীপুরে সালিশি চুক্তি অমান্য, ৯৯৯ ডেকে কাজ বন্ধ—প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে উত্তেজনা

লক্ষ্মীপুরে ইউপি সদস্য মুরাদ হোসেনকে ঘিরে অপপ্রচার: প্রতিবাদে সরব এলাকাবাসী, আইনি পদক্ষেপের প্রস্তুতি

সাক্ষী হওয়ায় রক্ষা পেল না জীবন—লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর হামলায় আহত ১, আতঙ্কে পরিবার

অসামাজিক কর্মকাণ্ড দেখে ফেলায় যুবককে হত্যার হুমকি: বহিষ্কৃত নেতার হস্তক্ষেপে গোপন সমাধান, প্রশ্নে জনমত

১০

চরশাহীতে প্রবাসী হৃদয়ের ‘কিলিং মিশন’ অভিযোগ: ডাকাতির টাকায় সন্ত্রাসী বাহিনী গঠনের দাবি

১১

সংরক্ষিত নারী আসনে লক্ষ্মীপুরের তিন নারী প্রার্থীর মনোনয়ন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

১২

রায়পুরের কৃতী কন্যা শামীম আরা লুনা ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ—এলাকাজুড়ে গর্ব ও আনন্দ

১৩

রাস্তা নেই, উন্নয়নও থেমে: লক্ষ্মীপুরে ৫০০ ফুট সড়কের অপেক্ষায় ১৮ পরিবারের দুঃসহ জীবন

১৪

চরাঞ্চলের আশার আলো ‘স্বপ্নযাত্রা’ এখন অচল—ব্যবস্থাপনার অভাবে ভেঙে পড়েছে জনসেবার উদ্যোগ

১৫

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

১৬

লক্ষ্মীপুরে হাম প্রতিরোধে বৃহৎ টিকাদান কর্মসূচি: ২ লাখ ৭৪ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

১৭

লক্ষ্মীপুরে জমি বিরোধে গৃহবধূকে কুপিয়ে জখম, থানায় অভিযোগের পর ফের হামলা-লুটপাটে চরম আতঙ্ক

১৮

রায়পুরে ব্যবসায়ী সুবাস খলিফার পরলোক গমন

১৯

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি

২০