banglarmukul
২৬ এপ্রিল ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

মাহমুদুর রহমান মনজু , লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে একটি পেশাদার চোর চক্রের দুই সক্রিয় সদস্যসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে দুইজন পেশাদার চোর। গ্রেপ্তার হওয়া চোর চক্রের সদস্যরা হলেন— অমি (২০) ও রবিউল হোসেন। এছাড়া পৃথক একটি মামলার পরোয়ানাভুক্ত আরও একজন পলাতক আসামিকে একই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
কমলনগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চর লরেঞ্চ এলাকায় স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চোর চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন,
“এলাকায় চুরি ও অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। স্থানীয় জনগণের সহায়তায় চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে রোববার দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১১

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১২

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৩

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৪

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৫

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৬

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৭

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৮

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

২০